মুখ্যমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাত্রা শুরু করে দিল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন। আপাতত ৪টি থানা থাকছে এই নয়া ডিভিশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষণা হয়েছিল আগেই। সেই ঘোষণা মতো এদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে যাত্রা শুরু করে দিল কলকাতা পুলিশের(Kolkata Police) ভাঙড় ডিভিশন(Bhangar Division)। এদিন অর্থাৎ সোমবার ৮ জানুয়ারি থেকে ভাঙড় ডিভিশনের যাত্রা শুরু হয়ে গেল। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার নামকরা থানা কিংবা গোয়েন্দা দফতর থেকে বেশ কয়েকজন দাপুটে অফিসার বদলি হয়ে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন। তারুণ্যের ওপর গুরুত্ব দিয়ে কলকাতার ৮ জন সফল পুলিশ অফিসারকে ভাঙড় ডিভিশনের ৪টি থানার OC ও Additional OC করা হয়েছে। ৪টি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডও এদিন থেকেই কাজ শুরু করে দিচ্ছে। সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার।   

জানা গিয়েছে, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন তৈরি হয়েছে ৪টি থানা নিয়ে। কিন্তু মজার কথা খাস কলকাতায় এক একটি থানা এলাকার যা সীমা তার থেকে ঢের বড় ভাঙড়ের চারটি থানার সীমানা। তার জেরে শুরুর দিক থেকেই বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন কলকাতা পুলিশের ভাঙড় ভিডিশনের পুলিশ আধিকারিকেরা। কেননা ভাঙড়ের ৪টি থানা এলাকায় রাস্তাঘাটে কোনও আলো নেই। এলাকায় পর্যাপ্ত সিসিটিভি নেই। ভাঙড়ের বাসিন্দাদের মধ্যে হেলমেট পরা নিয়ে ব্যাপক অনীহা আছে। বেশিরভাগ গাড়ির সঠিক কাগজপত্র থাকে না। রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে ট্রাক-বাস। সে সব সামলে ট্র্যাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশকর্তারা। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে ভাঙড় ডিভিশনের উদ্বোধনের জন্য ফুল দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটি থানার ভবন। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ, সিসি ক্যামেরা, ওয়্যারলেস ব্যবস্থা এবং ট্র্যাফিক সিগন্যালের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে ভাঙড় ডিভিশনের হাত ধরে কলকাতা পুলিশে ডিভিশনের সংখ্যা দাঁড়ালো ১০।

আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড়(Bhangar PS) ও কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ৪টি থানা করা হচ্ছে। ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা(Chandaneshwar PS), অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট(Polerhat PS) ও উত্তর কাশীপুর থানা(Uttar Kashipur PS) করা হচ্ছে। পর্যায়ক্রমে মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ বাজার থানাও চালু করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভাঙড় ও কাশীপুর থানার পুরোনো কয়েকজন অফিসার ও কনস্টেবলকে রাখা হচ্ছে কলকাতা পুলিশকে সহায়তা করার জন্য। পূর্বতন ভাঙড় ও কাশীপুর থানার ওসিদের বারুইপুর হেড কোয়ার্টারে ট্রান্সফার করা হলেও ভাঙড়ের CI থাকছেন।

ভাঙড়ের Circle Inspector বা CI প্রশান্ত চট্টোপাধ্যায় এতদিন কাশীপুর, জীবনতলা থানা ও ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি শুধু জীবনতলা থানা ও ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির দায়িত্বে থাকবেন। পাশাপাশি ভাঙড় ও কাশীপুর থানার সুপারভিশনের জন্য যে ডিএসপি (ক্রাইম) পদমর্যাদার অফিসার ছিলেন, সেই পদের বিলোপ হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন কলকাতা পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন, বাণতলা ঘেঁষে থাকা খেয়াদহ-১ ও খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকাদুটিকেও কলকাতা পুলিশের ভাঙড় ভিডিশনের অধীনে আনতে। এর জন্য অবিলম্বে নোটিফিকেশন জারি করার নির্দেশও দিয়েছেন তিনি। ওই এলাকায় সাম্প্রতিক কালে বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন