রাতের অন্ধকারে খাস কলকাতায় চলল গুলি, জখম ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায়  চলল গুলি। রাতের অন্ধকারে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার ঘটনাটি ঘটে। আর তাতে এখন পর্যন্ত একজন জখম হন। তাঁর ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীররাতে পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকাই অশান্তি শুরু হয়। আর তখন আশেপাশের এলাকা থেকে ৭০-৮০ জন ঘটনাস্থলে চলে আসে। সেই সময় আচমকাই চলে গুলি। প্রায় রাত সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তবে মাঝরাতে আচমকাই গুলি চালানোর ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। আশেপাশে দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে। স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই গুলি চালানোর ঘটনায় কারা যুক্ত রয়েছে তা এখন সামনে আসেনি। কি নিয়ে এই অশান্তি হয় তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল