মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটি টাকার ব্যাঙ্ক ঋণ নিয়ে সম্পত্তি কেনা, তারপর সেই সম্পত্তির নথিতে কারচুপি করে একাধিক ব্যক্তির কাছে বিক্রি! এমনই চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম সুভাষকুমার মুখোপাধ্যায়। তার কাছ থেকে জমি ও ফ্ল্যাট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরে প্রায় ৫ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য গড়িয়াহাটের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সুভাষ। পরে সেই ফ্ল্যাটের ভিতরের কাঠামো পরিবর্তন করে সেটিকে তিনটি পৃথক ফ্ল্যাটে ভাগ করা হয়। এরপর সেগুলি দিল্লির তিনজন ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, ফ্ল্যাট বিক্রির সময় অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে গোপন করেন যে সম্পত্তিটি এখনও ব্যাঙ্কের ঋণের অধীনে রয়েছে। ফলে নতুন ক্রেতারা বিষয়টি না জেনেই ফ্ল্যাট কিনে ফেলেন। এমনকি তাঁরাও পরবর্তীতে ওই সম্পত্তির ভিত্তিতে ব্যাঙ্ক ঋণ পান। তারপর অভিযুক্ত যখন ঋণের কিস্তি পরিশোধ বন্ধ করে দেন , তখনই ঘটনার মোড় ঘুরে যায়। কিস্তির টাকা ব্যাঙ্কে জমা না পড়ায় তারা খোঁজ করতে গিয়ে জানতে পারে, ওই ফ্ল্যাট হাতবদল হয়ে গিয়েছে। এরপরই গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তভার গ্রহণ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।  

আরও পড়ুন: ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, সুভাষকুমারের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া একাধিক মোটা অঙ্কের ঋণ রয়েছে, যার প্রতিটির পরিমাণ কয়েক কোটি টাকা। অধিকাংশ ক্ষেত্রেই ঋণের কিস্তি দীর্ঘদিন ধরে বকেয়া ছিল। কয়েকদিন আগে সল্টলেক থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি জানিয়েছেন, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক ঋণ নিয়ে সম্পত্তি কেনা এবং পরে জাল নথির মাধ্যমে তা বিক্রি করে লাভ করার পরিকল্পনা করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, এই প্রতারণা একার পক্ষে চালানো সম্ভব না। তদন্তকারীদের সন্দেহ, বিভিন্ন ব্যাঙ্কের কিছু কর্মীদের সহযোগিতা থাকায় বারবার ঋণ পেতে সুবিধা হয়েছে অভিযুক্তের। সেই কারণেই ঋণের কিস্তি বকেয়া থাকা সত্ত্বেও নতুন করে ঋণ মঞ্জুর হয়েছিল বলে মনে করা হচ্ছে। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোনও ব্যাঙ্ককর্মী বা অন্য ব্যক্তি এই প্রতারণায় সহযোগিতা করেছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে অভিযুক্তের সম্পত্তি লেনদেন এবং আর্থিক নথিও বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা