বাংলা নববর্ষে তীব্র গরম থেকে মিলবে রেহাই, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলার নববর্ষ।  বর্ষণসিক্ত পয়লা বৈশাখ দেখতে পারে বাংলার বহু এলাকা। এই দিন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  সঙ্গে রয়েছে বজ্রপাতও। চৈত্রের শেষলগ্নে গত কয়েক দিনে ভ্যাপসা গরমে কাবু বাংলায় এবার বৈশাখের প্রথম দিনে স্বস্তির বারিধারা শহরের রাজপথ থেকে অলিগলি ভিজিয়ে দিতে পারে! মঙ্গলবার শহরে হলুদ সতর্কতা জারি করেছে IMD। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে নববর্ষে জ্বালাপোড়া গরম থেকে কিছুটা হলেও মিলবে পারে রেহাই।

দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে হাওয়া সূত্রে বোঝাই যাচ্ছে আগামী কয়েকদিন গরমের হাত কোনও ভাবেই মুক্তির আশা নেই। ১৫ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হলেও ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভ্যাপসা গরম থাকতে পারে। তার সঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভাবে। যদিও কমবে না আর্দ্রতা জনিত অস্বস্তি।

এ দিকে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালিম্পং, আলিপুরদুয়ারেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। তবে মঙ্গলবারের পর থেকে ঝড়ের দাপট কমতে শুরু করবে।

১৬ এপ্রিল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ এপ্রিল ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ১৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে আবহাওয়া অফিস সূত্রে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের