দুর্ঘটনা রুখতে বিশেষ কর্মশালা ট্রাফিক পুলিশের

পুলিশ সূত্রের খবর, কর্মশালায় কলকাতা শহরের ৫০টি পয়েন্টে সিসিটিভির লাইভ ফুটেজ দেখানো হবে চালকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেফ ড্রাইভ সেভ লাইফ (Safe Drive Save Life) ক্যাম্পেইনের (Campaign) আওতায় এবার বিশেষ কর্মশালা করবে ট্রাফিক পুলিশ (Traffic Police)। যেখানে কীভাবে ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছে সে বিষয়টি চালকদের দেখানো হবে। পুলিশ সূত্রের খবর, কর্মশালায় কলকাতা শহরের ৫০টি পয়েন্টে সিসিটিভির লাইভ ফুটেজ দেখানো হবে চালকদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশ ট্রাফিক আইনভঙ্গ এবং পথ দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন রুটের অটো ড্রাইভার, অ্যাপ ক্যাব, বাস এবং বাণিজ্যিক গাড়ির চালকদের নিয়ে কর্মশালা করবে। পুলিশ সূত্রের খবর, কলকাতা শহরের ৫০টি পয়েন্টে সিসিটিভির লাইভ ফুটেজ কর্মশালায় দেখানো হবে ওই চালকদের। এর ফলে গাড়ির চালকরা বুঝতে পারবেন শহরে কীভাবে ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছে। শুধু তাই নয় ট্রাফিক নিয়মগুলি অনুসরণ করতে হবে কীভাবে তাও জানতে পারবেন তাঁরা। ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, এর ফলে একদিকে যেমন বাণিজ্যিক গাড়ির মালিকরা জরিমানা এড়াতে পারবেন তেমনি শহরে সাধারণ মানুষের নিরাপত্তাও বাড়বে।

কোথায় কোথায় হবে ট্রাফিক পুলিশের এই কর্মশালা? জানা গিয়েছে শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি, যেখানে বাস এবং বাণিজ্যিক যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে সেই সমস্ত জায়গায় এই কর্মশালা করা হবে। পুলিশের দাবি, বহু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে কোনও কারণ ছাড়াই জরিমানা করা হয় বাণিজ্যিক গাড়িগুলিকে। কিন্তু সেই অভিযোগ ঠিক নয়। এই কর্মশালার মাধ্যমে চালকদের দেখানো হবে কোথায় কোথায় কীভাবে ট্রাফিক আইন ভাঙা হয়। সেই ত্রুটিগুলি তাদেরকে বোঝানো হবে।

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক, ভর্তি কল্যাণী এইমসে

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা শুভেন্দুর, X-হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

‘দশেরায় শুভ শক্তির বিনাশ হয়’, কলকাতায় রাবণ দহনে এসে ভুল মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

সংসারে শান্তি ফেরাতে কীভাবে ব্যবহার করবেন গঙ্গাজল, জানুন সহজ টোটকা

হাড়হিম কাণ্ড! বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুন, উত্তপ্ত মালদার ইংরেজবাজার

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২