বুধবারের মধ্যে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌঁছবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবারের মধ্যে কলকাতা সহ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। আগামী সাতদিন রাজ্যে কোন বৃষ্টির সম্ভাবনা নেই ।শীত প্রায় উধাও হয়ে যাবে । শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন ,এই মুহূর্তে আমাদের রিজেনে কোন ওয়েদার সিস্টেম নেই। কিন্তু পশ্চিমের দিকে তিনটি সিস্টেম রয়েছে। দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে । একটি রয়েছে পাকিস্তান আর জয়েনিং এরিয়া এবং অপরটি রয়েছে আফগানিস্তানে। তার সঙ্গে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার অবস্থান হচ্ছে রাজস্থান অ্যাড জয়নিং এরিয়াতে।

এই তিনটে সিস্টেম পর পর রয়েছে। ফলে আমাদের রাজ্যে কোনো নর্থ – ওয়েস্ট ঠান্ডা হাওয়া প্রবেশ করছে না ।আগামী পাঁচ দিন দিনের আর রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে । আগামি পাঁচ থেকে সাত দিন শীতের কোনো অনুভব থাকবে না।কলকাতার(Kolkata) ক্ষেত্রে যদি বলা যায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস আর কাল সেটা ১৫ ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে। বুধবার পর্যন্ত সেটা ১৮ ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে ।

আজ সর্বোচ্চ তাপমাত্রা আছে ২৭ ডিগ্রি সেলসিয়াস কাল সেটা ২৮ ডিগ্রি তে গিয়ে দাঁড়াবে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal)৩০ ডিগ্রির ঘরে পৌছবে।আগামী সাত দিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার শুষ্ক ওয়েদার(Dry Weather) থাকবে। এই মুহূর্তে শীত বাড়ার কোন সম্ভাবনা নেই। উপরন্ত শীত কমার সম্ভাবনা রয়েছে ২ ডিগ্রি দিয়ে ৪ ডিগ্রি।

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ