বৈষ্ণবঘাটা পাটুলিতে দুর্ঘটনায় মৃত ১, আহত ৪

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের ৫ বাসিন্দা এদিন সকালে মদ্যপ অবস্থায় শোভাবাজার থেকে বাড়ির পথে রওয়ানা দিয়েছিলেন দুর্ঘটনায় পড়া গাড়িটিতে করে। বৈষ্ণবঘাটা পাটুলি এলাকায় তা বাঘাযতীন ফ্লাইওভার থেকে নেমেই কার্যত নিয়ন্ত্রণ হারায় ও রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে দুর্ঘটনা শহরের বুকে। আর সেই দুর্ঘটনা কাড়ল ১জনের প্রাণ। ঘটনায় আহত হয়েছেন ৪জন যাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় ই এম বাইপাসের ওপরে বাঘাযতীন ফ্লাইওভারের কাছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের ৫ বাসিন্দা এদিন সকালে মদ্যপ অবস্থায় শোভাবাজার থেকে বাড়ির পথে রওয়ানা দিয়েছিলেন দুর্ঘটনায় পড়া গাড়িটিতে করে। বৈষ্ণবঘাটা পাটুলি এলাকায় তা বাঘাযতীন ফ্লাইওভার থেকে নেমেই কার্যত নিয়ন্ত্রণ হারায় ও রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ১জনকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। মৃত ব্যক্তিই সম্ভবত গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাঘাযতীন ফ্লাইওভার থেকে নেমে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাওয়ার সময় গাড়িটির গতি অনেকটাই বেড়ে গিয়েছিল। আর সেই কারণেই সম্ভবত গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। দুর্ঘটনার জেরে যানজট তৈরি হলে, ব্যাপক অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে শহর কলকাতার বুকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছেন চালকেরা। আর তাতে মৃত্যুর সংখ্যাও ঘটছে। আহতও হচ্চেন অনেকে।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ