Loading live market data...
Loading active stocks...
Connecting...

বঙ্গ বিজেপিতে মুষলপর্ব, জল্পনা বাড়িয়ে দলীয় পদ ছাড়লেন কুমারগ্রামের বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর নবান্ন দখলের যুদ্ধের জন্য যখন বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রস্তুতি নিতে শুরু করেছেন, ঠিক তখনই বাংলায় পদ্ম শিবিরে চলা গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। এবার বেসুরো গাইতে শুরু করেছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও। আদিবাসী সম্প্রদায়ের অন্যতম মুখ রাজ্যে এবং জেলায় যেভাবে দল চলছে তা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি দলীয় সব থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও করেছেন। আর সেই ঘোষণা করেছেন সমাজমধ্যমে। কুমারগ্রামের বিধায়কের এমন আচরণ দলীয় শৃঙ্খলাভঙ্গেরই সামিল বলে মনে করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। যদিও তিনি ‘শহিদ’ তকমা পেয়ে যাতে দল না ছাড়তে পারেন তার জন্য কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আজ মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। সেই পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূমিকার প্রশংসা করেছেন। কুমারগ্রামের বিজেপি বিধায়ক লিখেছেন, ‘শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রান লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে।’ এর পরেই দলীয় পদ থেকে ইস্তফার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম।’ তবে আচমকা বেসুরো হওয়ায় তিনি দল ছাড়ছেন কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। যদিও দল ছাড়ার জল্পনা নস্যা‍ৎ করে মনোজ লিখেছেন ‘একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো।ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নাম না নিলেও বঙ্গ বিজেপির বর্তমান মুখিয়া সুকান্ত মজুমদারের ভূমিকাতেই যে তিনি ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়েছেন কুমারগ্রামের বিধায়ক। বিধানসভা ভোটের এক বছর আগেই মনোজ ওঁরাওয়ের আচমকা দলের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়া অন্য ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন বঙ্গ বিজেপির পোড়খাওয়া নেতারা। বিজেপির অন্দরে বিধানসভা ভোটের আগে মুষলপর্ব শুরু হওয়ায় যথেষ্টই খুশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী