চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুনে অভিযুক্ত সাদ্দামের সঙ্গে শুভেন্দু, ছবি টুইট কুণালের

নিজস্ব প্রতিনিধি: পুরাতন এক ঘটনা, ছবিও পুরাতন। তবুও সেই ছবি তুলে ধরে আর ঘটনার কথা মনে করিয়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) বিঁধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নিউ ব্যারাকপুরের বাসিন্দা রমা দে এবং তাঁর মেয়ে রিয়া দে’কে গঙ্গার পাড়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় খুনের অভিযোগ ওঠে হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের(Saddam Hossain) বিরুদ্ধে। বছর দু’য়েক বাদে সোমবার সেই সাদ্দামের সঙ্গে শুভেন্দুর তিনটি ছবি টুইটারে(Tweet) তুলে ধরেছেন কুণাল। সঙ্গে বিঁধলেন প্রশ্ন তুলে ধরা বার্তা দিয়ে। যদিও শুভেন্দু এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি।

মা-মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দাম যে শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন সেই অভিযোগ আগে উঠলেও এতদিন হাতেগরমে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেই অভিযোগ তৃণমূলের। এদিন সেই সাদ্দামের সঙ্গে শুভেন্দুর ৩টি ছবি তুলে ধরেছেন কুণাল। সঙ্গে লিখেছেন, ‘হলদিয়াতে মা-মেয়েকে পুড়িয়ে মারার ঘটনার সেই সাদ্দামের পর পর ছবি শুভেন্দুর সঙ্গে। ছবি কি ঠিক? ছবি ঠিক হলে শুভেন্দু জবাব দিক। ও এই সাদ্দামের পৃষ্ঠপোষক ছিল কিনা। দেখুন, কার জন্য কীভাবে ওখানে তৃণমূলের বদনাম হয়েছিল। ওর চোখ দিয়ে এলাকাকে দেখেছিল দল। আর ও কী করেছে। আজ সাধু সাজছে।’ শুভেন্দু অবশ্য কুণালের এই আক্রমণের সেভাবে কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু জানিয়েছেন, ‘জেলখাটা আসামির কোনও প্রশ্নের উত্তর দেব না আমি।’

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ