কলকাতার Cyber Crime’র এলাকা ভিত্তিক Mapping করবে লালবাজার

কলকাতার কোন থানা এলাকায় Cyber Crime’র সংখ্যা বেশি, এবার তার Mapping করবে লালবাজার। চিহ্নিত করা হবে Cyber Crime Prone থানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) কোন কোন থানা এলাকায় Cyber Crime’র সংখ্যা বেশি, এবার তার Mapping করবে লালবাজার। থানা ধরে ধরে জোগাড় করা হবে Cyber Crime’র পরিসংখ্যান। যার ভিত্তিতে চিহ্নিত করা হবে Cyber Crime Prone Police Station। তারপর ওই থানা এলাকায় চালানো হবে বিশেষ প্রচার যাতে সেখানকার বাসিন্দারা Cyber Crime নিয়ে সজাগ হন। কলকাতা পুলিশের(Kolkata Police) কাছে Cyber Crime’র অপরাধীরা এখন মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে। তারা নিত্যনতুন কায়দায় জালিয়াতি করছে। যা ঘুম কেড়েছে তদন্তকারীদের। ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে এতদিন OTP জেনেই টাকা লোপাট করত প্রতারকরা। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে Online জালিয়াতি। যেখানে কিছু কেনাকাটার টোপ দিয়ে সাফ করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আবার আধার জালিয়াতি করে Finger Print’র তথ্য নিয়েও লক্ষ লক্ষ টাকা গায়েব করে দিচ্ছে তারা। এ ধরনের অপরাধ মোকাবিলায় তাই কোমর বেঁধে নামতে চাইছে লালবাজার। যাতে Cyber Crime’র সংখ্যা কমানো যায়।    

তারই প্রথম পদক্ষেপ হিসেবে কলকাতা পুলিশের আধিকারিকরা শহরে কোন ধরনের Cyber Crime বেশি হচ্ছে এবং কোন কোন এলাকায় হচ্ছে, তা খতিয়ে দেখছেন। সেই কারণে তাঁরা Data ধরে বিশ্লেষণ করছেন। সেখান থেকেই জানা যাবে, কোন এলাকা Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীদের Hotspot হয়ে উঠেছে। এছাড়াও কোন থানায় এ নিয়ে বেশি অভিযোগ জমা পড়ছে, তাও চিহ্নিত করতে চাইছেন তাঁরা। এক মাস ধরে এ নিয়ে পর্যালোচনা চলবে। সূত্রের খবর, জালিয়াতদের দাপট অভিজাত এলাকায় বেশি, নাকি যে সব জায়গায় মধ্যবিত্তের বাস, সেখানে বেশি, তাও খতিয়ে দেখা হবে। Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীরা যাদের নিশানা করছে, তাঁদের মধ্যে প্রবীণ ও তরুণ প্রজন্মের হার কত, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এরপর থানা ধরে ধরে চলবে প্রচার। Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীদের বিষয়ে মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে জালিয়াতদের মোকাবিলা করবেন আধিকারিকরা।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার