সাঁড়াশি দিয়ে কিশোরের গোপনাঙ্গ চেপে ধরার অভিযোগে গ্রেফতার জয়ন্তের শাকরেদ লাল্টু

বেলঘরিয়ার বাসিন্দা লাল্টু জয়ন্তের শাকরেদ হিসাবেই এলাকায় পরিচিত। গ্রেফতারির পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার(Arrested) জয়ন্তের শাকরেদ লাল্টু(Laltu)। এই লাল্টুর বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার করার। উত্তর শহরতলির কামারহাটি(Kamarhati) এলাকার ত্রাস হয়ে ওঠা জয়ন্ত সিংয়ের(Jayanta Singh) শাকরেদ প্রসেন দাস ওরফে লাল্টু’র বিরুদ্ধে অভিযোগ ওঠে সাঁড়াশি দিয়ে ওই কিশোরের গোপনাঙ্গ চেপে ধরে অত্যাচার করার। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তারই নিট রেজাল্ট, বৃহস্পতিবার সকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে লাল্টু। বেলঘরিয়ার বাসিন্দা লাল্টু জয়ন্তের শাকরেদ হিসাবেই এলাকায় পরিচিত। দুটি ভিডিয়ো কাণ্ডে এখন লাল্টু আর জয়ন্ত সমেত মোট ৭জন গ্রেফতার হল।

২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। কিন্তু তিনি থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। চুরির ঘটনায় এক দম্পতিকে সন্দেহ হয় স্থানীয়দের একাংশের। কামারহাটির আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে ওই দু’জনকে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সেই জয়ন্ত-বাহিনীর দিকে। সেই ঘটনার ভিডিওই প্রথমে ভাইরাল হয়েছিল। তার জেরেই গ্রেফতায় হয় জয়ন্ত সহ ৬জন। পরে সামনে আসে কিশোরকে নগ্ন করে অত্যাচার করার ভিডিও। সেই ভিডিও’র হাত ধরে এদিন গ্রেফতার হয়েছে লাল্টু।

তবে এটা এখনও জানা যায়নি, তালতলা স্পোর্টিং ক্লাবে ওই কিশোরের ওপর অত্যাচার করার ঘটনা ঠিক কবে হয়েছিল। একই সঙ্গে ওই কিশোরের পরিচয় এখনও পুলিশ জানতে পারেনি। তবে তাঁর খোঁজ শুরু হয়েছে। এই নিয়ে পুলিশ আধিকারিকেরা লাল্টুকে জিজ্ঞাসাবাদও করছেন। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ভিডিয়োটি যত পুরোনোই হোক, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। কাউকেই ছাড়া হবে না। একই সঙ্গে খোজ করা হবে কিশোরকে মারধরের ঘটনায় লাল্টু ছাড়া আর কে কে জড়িত ছিল। তাদেরও গ্রেফতারির পথেই হাঁটবে পুলিশ।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য