চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট

নিজস্ব প্রতিনিধিঃ লেজার লাইটের জন্য বিমান ওঠানামায় বেশ অসুবিধা হয়। তাই কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিষিদ্ধ হল লেজার লাইটের ব্যবহার। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, বিমান ওঠানামার সময়  লেজার লাইটের বিচ্ছুরণের কারণে অনেক সময় অসুবিধার মুখে পড়তে হয় পাইলটদের । সেই জন্য বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর কমিশনারেট।

ইতিমধ্যেই বাগুইআটি, ইকো পার্ক থানাকে পাঠানো হয়েছে নোটিশ। এই বিষয়টি নিয়ে পুর কর্তৃপক্ষকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে বিধাননগর কমিশনারেট। পাশাপাশি  জানান হয়েছে, যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে ১৪৪ ধারার আওতায় শাস্তি দেওয়া হবে। বর্তমানে ১ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।

উল্লেখ্য, লেজার লাইট জনিত সমস্যার জন্য বিমান চলাচলে অসুবিধা হয়।  এই  নিয়ে  অনেকবার সরব হয়েছেন বিমানবন্দর  কর্তৃপক্ষ। তবে মেলেনি সুরাহা। এই পরিস্থিতিতে পথে নামল প্রশাসন। বর্তমানে বিয়েবাড়ি-সহ কোনও সামাজিক অনুষ্ঠান উপলক্ষেই ব্যবহার করা হয়ে থাকে আকাশমুখী লেজার লাইট। সম্প্রতি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোতে ব্যবহার করা হয়েছিল এই লাইট।  এরফলে বিমান অবতরণের সময় সমস্যায় পড়তে পাইলটকে। তাই লেজার লাইট বন্ধের নির্দেশ দিল প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ