লালনের রহস্যমৃত্যু নিয়ে মামলা দায়েরে অনুমতি কলকাতা হাইকোর্টের

মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই (CBI) হেফাজতে বকটুই (Baktui) কাণ্ডের অভিযুক্ত লালন শেখের (Lalan Shaikh) অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) নিয়ে এবার মামলা (Case) দায়েরের প্রক্রিয়া শুরু হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বর্তমান কোনও বিচারপতির পর্যবেক্ষণে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী আইনজীবী। মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী।

উল্লেখ্য সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর লালনের পরিবারের তরফে তাঁকে খুন করার অভিযোগ তোলা হয় সিবিআইয়ের বিরুদ্ধে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লালন শেখ আত্মহত্যা করেছেন। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে লালনের দেহের ময়নাতদন্ত করা হবে মঙ্গলবার। ইতিমধ্যে লালনের পরিবারের তরফে রামপুরহাট থানায় সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বীরভূমের রামপুরহাট এলাকার বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। সেই রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কম করে নয় জনের মৃত্যু হয় সেই অগ্নিকাণ্ডে। সেই ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এই ঘটনায় যে চার্জশিট জমা দেয় সেখানে লালন শেখের নাম ছিল। চলতি ডিসেম্বর মাসের ৩ তারিখে লালন শেখকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর সিবিআই হেফাজতে ছিলেন অভিযুক্ত।

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী