কোটা আন্দোলনের সমর্থনে মহানগরীতে বাম ছাত্র সংগঠনের মিছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে উত্তাল গোটা বাংলাদেশ। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এরইমধ্যে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবার  পার্ক সার্কাসে বিক্ষোভ মিছিল।বৃহস্পতিবার (১৮ জুলাই) লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে বামফ্রন্ট ছাত্র সংগঠন এআইডিএসও’র পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।

কিন্তু মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয় কলকাতা পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পার্ক সার্কাসে এই মিছিল আটকে দেয়। ফলে শিক্ষার্থীরা রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করে। তাঁরা বাংলাদেশের কোটা সংস্কার সমর্থনে স্লোগান দেয়।

এআইডিএসও’র রাজ্য কমিটির সদস্য অপর্না ওঝা জানিয়েছেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের ঢেউ উঠেছে। গোটা বাংলাদেশজুড়ে কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলছে। সেই আন্দোলনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন যেভাবে কোটা আন্দোলনকারীদের উপর যেভাবে আক্রমন চালিয়েছে, তা মেনে নেওয়া যায় না। একের পর ছাত্র শহিদ হচ্ছে। এর বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল।

বাংলাদেশে এই আন্দোলনের প্রভাব দিন দিন বাড়ছে।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোছে যে, কোথাও বাস বন্ধ হয়েছে, কোথাও ট্রেন চলাচলও বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এসব এখনই বলা যাচ্ছে না। তবে এই আন্দোলন আরও চরম আকার ধারণ করতে পারে বলে মনে করছে অনেকেই।

এই পরিস্থিতিতে নাগরিক ও পড়ুয়াদের জন্য অ্যাডভাইজরি জারি করেছে কেন্দ্র। নাগরিক ও পড়ুয়াদের বাইরে কম বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকী কয়েকটি জরুরি নম্বরও চালু করা হয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করছে পুলিশ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে, এমনকী গুলি চালাচ্ছে বলেও অভিযোগ উঠছে। মীরপুর থেকে শুরু করে নারায়ণগঞ্জ, মদনপুর, মানিকগঞ্জ, রংপুর, ব্রাহ্মণবেড়িয়া, মাদারিপুর, গাজিপুর,রাজশাহি, ঢাকা, চট্টোগ্রাম-সব জায়গায় হাজার হাজার ছেলে মেয়ে পথে নেমে পড়েছে। পুলিশরাও দমাতে মাঠে নেমে পড়েছে। পাশাপাশি বৃহস্পতিবার বাংলাদেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’-এর ডাক দিয়েছে আন্দোলনকারীরা। দেশজুড়ে সর্বাত্মক অবরোধ চলবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। কিছু জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত কিছু বন্ধ রয়েছে।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?