লড়াই দিচ্ছে বামেরা, ভ্যানিশ বিজেপি

১০৮ পুরনির্বাচনের প্রাথমিক ট্রেন্ড কিন্তু দেখিয়ে দিচ্ছে বামেরা সন্মিলিত ভাবে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে দিনের শুরুতেই বোঝা যায় দিনটা সারাদিন কেমন কাটবে। বুধবার সকালে বাংলার(Bengal) ১০৮টি পুরসভার ভোটগণনার কাজ শুরু হতেই কার্যত বাংলাজুড়ে সবুজ ঝড় উঠেছে। আর সেই ছবিতাই বলে দিচ্ছে এদিন দিনভর সবুজ সুনামিতেই ভাসবে মমতার বাংলা। একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে বাংলা থেকে ক্রমশ ভ্যানিশ হয়ে যাচ্ছে বিজেপি(BJP)। প্রান্তিক থেকে অতি প্রন্তিকতার পথে হাঁটা দিয়েছে তাঁরা। তুলনায় কিছুটা হলেও জমি ফিরে পাচ্ছে বামেরা। আর তাই তাঁরাই কার্যত থেকে যাচ্ছে বাংলার রাজনীতির রঙ্গমঞ্চে। অথচ এউ বামেরাই একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম(Left) শূন্য হয়ে গিয়েছে। আবার এটাও সত্যি একুশের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু সেই নির্বাচনের ১ বছর পূর্ণ হওয়ার আগেই বাংলা থেকে কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছে বিজেপি।

কার্যত ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই বোঝা যাচ্ছিল বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সেটা আরও স্পষ্ট হয়। ৩৩টি বিধানসভা কেন্দ্রে সেবার দ্বিতীয় হয়েছিল বিজেপি। ২০১৯ সালের নির্বাচনে তো রাজ্যের শাসক দলকে কার্যত বড়সড় ধাক্কা দেয় বিজেপি। বামেদের চূড়ান্ত রকমের কোনঠাসা করে বিজেপি সেবার ১৮টি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপি। সেই সময় থেকেই বাংলার ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়া শুরু করে মোদি-অমিত জুটি। কার্যত সর্বশক্তি দিয়ে তাঁরা বাংলার বুকে ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে, তৃণমূলকে পরাস্ত করতে। কিন্তু বাংলার মানুষ তাঁদের সেই জয়ের মুখ দেখতে দেয়নি। বিজেপি সেই নির্বাচনে ২০০’র বেশি আসনের দখলের ডাক দিলেও বাংলার মানুষ তাঁদের দৌড় ১০০’র অনেক আগেই থামিয়ে দেয়। কার্যত সেই নির্বাচনেই যেন বাংলার বুকে বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছিল। এরপর সময় যত গড়িয়েছে, যত ভোট হচ্ছে প্রতিটিতেই তৃণমূল যেমন দাপট দেখাচ্ছে, তেমনিই ক্রমশ জমি হারাচ্ছে বিজেপি। একই সঙ্গে বিরোধী পরিসরে ক্রমশ ফিরে আসছে বামেরা।

১০৮ পুরনির্বাচনের প্রাথমিক ট্রেন্ডও কিন্তু দেখিয়ে দিচ্ছে বামেরা সন্মিলিত ভাবে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসছে। তা সে ভোট প্রাপ্তির শতাংশের হার হোক কী আসন প্রাপ্তির হার হোক। কার্যত এটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা, দলের গোষ্ঠীকোন্দল, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, অগণতান্ত্রিক মনোভাব বাংলার বুকে বিজেপির সলিল সমাধি ঘটিয়ে দিচ্ছে। বামেরা যখন দেখাচ্ছে, ফিরে আসা যায় এভাবেও, তখন বিজেপি ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলার রাজনীতির রঙ্গমঞ্চ থেকে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য