‘বাঁ হাত এবং বাঁ পায়ে পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে’, দাবি বালুর

বালু যেভাবে সংবাদমাধ্যমের সামনে বলে উঠেছিলেন, ‘কোন বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’, সেই কথা ভালভাবে নেননি দলনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাটকের পর নাটক। মহানাটক। সিনেমাও হার মেনে যাবে।

রাজ্যের রেশন বন্টন দুর্নীতির(Ration Distribution Scam) ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালু। এদিন তাঁর স্বাস্থ্যপরীক্ষার জন্য আলিপুরের Command Hospital-এ নিয়ে যাওয়া হয়। সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বালুর দাবি, তাঁর বাঁ হাত এবং বাঁ পায়ে পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। যদিও ইডি আধিকারিকদের দাবি, ‘সবটাই নাটক’। তাঁরা বালুর দাবি মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন না। বরঞ্চ আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

শুক্রবার সকাল ১১টা নাগাদ বালুকে নিয়ে সিজিও কমপ্লেক্স(CGO Complex) থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গাড়়িতে ওঠার সময় বালু বলেন, ‘আমার শরীরটা খুব খারাপ। আমার বাঁ হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব। ১৩ নভেম্বর আপনাদের সঙ্গে দেখা হবে ব্যাঙ্কশাল আদালতে। আপনাদের একটা কথা বলি শুনুন। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। ১৩ তারিখ আমাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন আমি অত্যন্ত ক্লিয়ার।’ এর পরই হাত নেড়ে গাড়িতে উঠে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী।

যদিও জোড়াফুল শিবিরের নেতারা জানিয়েছেন, দলনেত্রী তাঁকে ঝেড়ে ফেলে না দিয়ে যেভাবে প্রকাশ্যে তা৬র পাশে দাঁড়িয়েছেন তা এককথায় নজিরবিহীন। কিন্তু বালু গত বুধবার যেভাবে সংবাদমাধ্যমের সামনে বলে উঠেছিলেন, ‘কোন বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’, সেই কথা ভালভাবে নেননি দলনেত্রী। আগামী দিনে দল যদি সত্যিই তাঁকে ঝেড়ে ফেলে দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা