নেত্রীর হয়ে প্রচারে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি মদনের

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ‘ভবানীপুর টু কামারহাটি’, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, মিউজিক ভিডিও বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে পড়েছেন মদন মিত্র। কামারহাটির বিধায়কের দায়িত্বে রয়েছে ভবানীপুরের নিজের পাড়া। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের কাঁধে সেই দায়িত্ব দিয়েছিলেন। আর তাতে দেরী না করেই রাস্তায় নেমে প্রচার, ফ্লেক্স লাগানো, ব্যানার দেওয়া, দেওয়াল লিখন সব করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর আজকে তাঁকে দেখা গেল ভিন্ন চিত্রে।

শুক্রবার ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ ও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতেই দেখা গেল মদন মিত্রকে। ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেও বাঙালি আদব কায়দায় অর্থাৎ ধুতি-পঞ্জাবি পরে নিজের পাড়ায় দেওয়াল লিখন শুরু করে দেন কামারহাটির বিধায়ক। মুখ্যমন্ত্রীও নির্দেশ দেন নিজের পাড়ার প্রচার করতে। এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গান বানানো থেকে শুরু করে বাড়ি বড়ি গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া সবটাই করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নিজের পাড়া ও গোটা ৭১ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকাল সকাল ভোটারদের বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেন মদন মিত্র। তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাবলু সিং ও বেশকিছু কর্মী-সমর্থক। ওয়ার্ডের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যান নিজে বাইক চালিয়ে। কার্যত অন্য মেজাজে ছিলেন মদন মিত্র।

মাইক নিয়ে প্রচার করতে করতে তিনি জানান, আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে এক নম্বর চিহ্নে জোড়া ফুল সিম্বলে ভোট দিন। তবে মাস্ক পরে দূরত্ববিধি মানতেও নির্দেশ দিয়েছেন মদন মিত্র।

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী