টিউশনি করে পেট চালাবেন মদন!

সাংবাদিক বৈঠকে বলেন, প্রয়োজনে পদ ছেড়ে দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার রাতে এসএসকেএম বয়কটের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (MADAN MITRA)। শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রয়োজনে টিউশনি করে পেট চালাবেন।

শনিবার মদনের নাম না করে সাংবাদিক বৈঠক করেন এসএসকেএম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করা হয়েছে। গালিগালাজ করা হয়েছে। বলেন, অনভিপ্রেত এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। পিজি ডিরেক্টর বলেন, মুখ্যমন্ত্রীকে সমগ্র বিষয়টি জানাতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন।

এরপরেই মুখ খোলেন মদন। সাংবাদিক বৈঠক করে বলেন, প্রয়োজনে পদ ছেড়ে দেবেন। বলেন, ওই তো একটা বিধায়ক পদ! ওই তো মাইনে! তাঁর দাবি, পদ ছেড়ে টিউশনি করে পেট চালাবেন। রাজনীতি ছাড়তেও দ্বিধা নেই তাঁর বলেও দাবি করেন। বলেন, যা পড়াশোনা আছে তাতে টিউশনি করলে বিশ-তিরিশ হাজার টাকা তিনি পাবেনই। তাঁর প্রশ্ন, ‘ওঁ আমাকে কি দিয়েছেন?’ বলেন, ‘আমি সোনালি গুহ, শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী বা মুকুল রায় নই’।

এদিন তিনি বলেন, তাঁর পরিবারের কারও প্রতি যেন প্রতিহিংসামূলক ব্যবহার না করা হয়। তাঁর স্পষ্ট বার্তা, পদত্যাগের পরে ভোট করানো হোক। বলেন, তৃণমূল মদনকে জেতায়নি। সবুজ শিবির জোড়াফুল প্রতীক দিয়েছে কিন্তু জিতিয়েছে কামারহাটির জনতা।

এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, তিনি মদনের সঙ্গে কথা বলবেন। বলেন, হাসপাতালে বিশৃঙ্খলা বা গাফিলতি ঢাকতে কেউ মদন দা’র ঘাড়ে দোষ দেবেন- কোনওটাই কাম্য নয়।

মদন এদিন বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা যাবে না। সেই জন্য অভিনন্দন। তবে যিনি আহত হয়েছিলেন তিনিও স্বাস্থ্যকর্মী। মদনের দাবি, কর্তব্যে অবহেলার জন্য কর্তব্যরতদের সাসপেন্ড করতে হবে। তাঁর সাফ বক্তব্য, ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি নিতেই হবে। হাসপাতাল বা দলে প্রাইভেট রাজ চলবে না। এরপরেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি এবং তাঁর পরিবার কৃতজ্ঞ।  

 

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল