মমতা- অভিষেক জুটিকে ভয় পাচ্ছে বিজেপি তাই সিবিআই তলব: মদন মিত্র

বিধায়ক তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্র ও শনিবার ‘অভিমানী’ হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (MADAN MITRA)। তবে রবিবার তাঁর ‘রেফার’ করা রোগীকে এসএসকেএম ভর্তি নিতেই আপ্লুত তিনি। গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (ABHISHEK BANERJEE) তলব করেছিল সিবিআই। সেই প্রসঙ্গে মুখ খুললেন মদন।

বিধায়ক তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বলেন, আসলে মমতা- অভিষেক জুটিকে ভয় পায় বিজেপি। বলেন, অভিষেককে সিবিআই তলব আসলে নবজোয়ার যাত্রা রুখতে। বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সময় কেন্দ্রীয় এজেন্সির প্রথম টার্গেট হয়েছিলেন মদন মিত্র। সেই ট্র্যাডিশন আজও চলছে।

এদিন তাঁর প্রশ্ন, কে কুন্তল ঘোষ যে তাঁর কথায় অভিষেককে ডাকা হচ্ছে? বলেন, তৃণমূলে নবজোয়ার দেখে বিজেপি ভয় পেয়েছে বলেই তলব করা হচ্ছে। তারপরেই মদন বলেন, কে কোন পাচারে ছিল তা জিজ্ঞাসা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, অভিষেক কি ট্রাফিক কনস্টেবল না কি যে কে কোথায় গাড়ি নিয়ে যাচ্ছে তা দেখবেন? তাঁর দাবি, তরুণ নেতা জনপ্রিয় বলেই তাঁকে তলব করা হচ্ছে। 

এদিন মদন বলেন, অভিষেকের আসল কাজ হবে বাংলায় নব প্লাবন এনে প্রমাণ করে দেওয়া যে এত ইডি ও সিবিআই লাগিয়েও বাংলা থেকে বিজেপি লোকসভায় মাত্র ৫টা সিট পাবে। তাঁর দাবি, ৯৮ শতাংশ সিট পাবে সবুজ শিবির। বলেন, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হবে। এরপরেই তিনি নিজের সম্পর্কে বলেন, তাঁর লাশ বেরানোর সময়ে তা বেরোবে তৃণমূলের পতাকা বুকে নিয়েই।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল