বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন অভিষেক: মদন মিত্র

রবিবার মদন বলেন, ‘কণ্ঠে আমার কাঁটার মালা। কেসের মালা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম নিয়ে ‘বিদ্রোহী’ হয়েছিলেন মদন মিত্র (MADAN MITRA)। গত শুক্রবারের পর শনিবার এসএসকেএম কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল, অনভিপ্রেত ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে। এরপরে রাতে তাঁর নামে এফআইআর দায়ের করা হয়। এই পরিস্থিতিতে তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ কামারহাটির বিধায়ক।

গত শনিবার সাংবাদিক বৈঠক করে মদন মিত্র বলেছিলেন, তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে টিউশনি পড়াতেও রাজি। বলেছিলেন, রাজনীতি ছাড়তেও রাজি। তাঁর দাবি, তৃণমূল প্রতীক দিলেও তাঁকে জিতিয়েছে কামারহাটির জনগণ। দাবি, কর্তব্যে অবহেলার জন্য কর্তব্যরতদের সাসপেন্ড করার। প্রশ্ন ছিল, কেন অসুস্থ স্বাস্থ্যকর্মীকে ভর্তি নেওয়া হবে না? এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেছিলেন, হাসপাতালে গণ্ডগোল যেমন কাম্য নয় তেমন কাম্য নয় কর্তব্যে গাফিলতি করে মদন দা’র নামে দোষ চাপানো। শনিবার রাতে মদন-কুণাল সাক্ষাতের পর স্পষ্ট মদন দলেই আছেন।

রবিবার এসএসকেএম ইস্যুতে মদন বলেন, ‘কণ্ঠে আমার কাঁটার মালা। কেসের মালা’। বলেন, কেস খেয়ে তিনি লজ্জিত নন। মানুষের জন্য কেস খেয়েছেন। গরু বা সোনা পাচারের জন্য নয়। আরও বলেন, কামারহাটিতে বুক ফুলিয়ে ঢুকব।

এদিন তিনি মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা সম্পর্কে। বলেন, ‘বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন অভিষেক’। উল্লেখ্য, অভিষেক গতকাল নিজাম প্যালেস থেকে বেরিয়ে বলেছিলেন, তিনি দিল্লির পোশা কুকুর হয়ে বশ্যতা স্বীকার করবেন না। তিনি বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হবেন। তাঁর প্রশংসা করে মদন রবিবার বোঝালেন, তিনি দলেই আছেন। শুধু অভিমানী।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল