অনুব্রত থাকুক আর না থাকুক পঞ্চায়েতে জিতবে তৃণমূল: মদন মিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: অনুব্রত থাকুক আর না থাকুক পঞ্চায়েতে জিতবে তৃণমূল। হুংকার মদন মিত্রের(Madan Mitra)। বুধবার নিউটাউনের একটি অভিজাত হোটেলে হোলির অনুষ্ঠানে এসে মদন মিত্রের স্পষ্ট দাবি, পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম হোক বা বীরভূম(Birbhum) জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি এ দিনের অনুষ্ঠান থেকে তৃণমূলের স্ট্রাইক ঠিক করে দেন প্রাক্তন পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, ৯৮% সিটে জিতবে তৃণমূল (TMC)। হোলির মেজাজে তার গান গেয়ে বলেন, আল হাবিবি আল হাবিবি মানুষও হ্যাপি। তিনি আরো বলেন, অনুব্রত মণ্ডল হোক বা আমি আমরা এক নৌকোয় রয়েছি। ফুটো হলে সকলেই ডুববো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি বলেন, অভিষেককে নিয়ে এত সমালোচনা হচ্ছে, তা সত্ত্বেও বাহির রাজ্যে জয়ের কান্ডারী সেই সেনাপতিই। বিজেপিকে (BJP) হুঁশিয়ারি দিয়ে মদন মিত্রের মন্তব্য, মনে রাখবেন আজ রাজ দণ্ড আপনার হাতে। আগামীকাল কিন্তু খেলা ঘুরে যাবে। শেষের দিন কিন্তু খুব ভয়ংকর ।

তাই যত তৃণমূল কর্মীদের উপর আঘাত আনবেন ,যত তৃণমূল নেতাদের ধরবেন ,ততই তৃণমূলের নিচুস্তরে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। মদন মিত্র জোরের সাথে দাবী করেন, আগামী দিন খেলা হবে না বীরভূমে অনুব্রতর চষা জমিতে। খেলা হবে নেতাইয়ে খেলা হবে নন্দীগ্রামে।আর এই প্রতিটি জমি লাঙ্গল দিয়ে চাষ করে উর্বর করেছেন সেই উন্নয়নের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি অনুব্রতকে গ্রেফতার করে কিছু হবে না হাজার হাজার অনুব্রত রয়েছে দাবি কালারফুল মদন মিত্রের।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল