চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নারীশক্তিতেই আস্থা নেত্রী মমতার! ১০ বরোতে মুখ মহিলা

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে বিজেপিকে পরাস্ত করার ক্ষেত্রে এ রাজ্যের মহিলারা অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন। তাঁরা শুধু দলে দলে তৃণমূলের জন্য বাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে প্রচারে ঝড় তুলেছিলেন তাই নয়, বুথে গিয়ে ভোটদানের ক্ষেত্রেও রীতিমত পিছনে ফেলেছিলেন পুরুষদের। ভোতের ফলাফল বার হওয়ার আগেই পরিসংখ্যানই বলে দিয়েছিল এবারে রাজ্যের মহিলাদের ভোটদানের হার পিছনে ফেলে দিয়েছে পুরুষদের ভোটদানের হারকেও। তা দেখেই তৃণমূলের তরফে দাবি করা হয়, এই মহিলা ভোটাররাই তাঁদের জয়ের পথে অগ্রণী ভূমিকা নেবেন। ফলাফল ঘোষিত হতেই দেখা যায় এই মহিলা ভোটে ভর দিয়েই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল। মহিলাদের সেই ভূমিকাকেই মান্যতা দিতে এবারে কলকাতার পুরনির্বাচনে ৪০ শতাংশেরও বেশি আসনে মহিলাদের প্রার্থী হিসাবে তুলে ধরেছিল তৃণমূল। দেখা গিয়েছে এই সব মহিলা প্রার্থীরাই জয়ী হয়েছেন নির্বাচনে। তাই এদিন শহরের ১৬টি বরোর চেয়ারম্যান পদের নির্বাচনের ক্ষেত্রেও মহিলাদেরই তুলে ধরলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ১০জন মহিলা কাউন্সিলরকে তিনি শহরে ১০টি বরোর চেয়ারম্যান পদ দিলেন।     

নির্বাচনের আগেই এবার কলকাতা পুরনিগমের ১৬টি বরো চেয়ারম্যানের মধ্যে ৬টি পদ খালি হয়ে যায়। এদের মধ্যে কেউ এবার টিকিট পাননি, কেউ বা মারা গিয়েছেন। বরো নম্বর ২, ৪, ৫ এবং ৬-এর চেয়ারম্যান হিসাবে যারা ছিলেন সেই সাধন সাহা, স্মিতা বক্সি, সঞ্চিতা মণ্ডল এবং রতন মালাকাররা এবারে দলের টিকিট পাননি। মারা গিয়েছেন বরো ১৪ এবং ১৬ নম্বর বরোর চেয়ারম্যান মাণিকলাল চট্টোপাধ্যায় ও ইন্দ্রজিৎ ভট্টাচার্য। স্বাভাবিক ভাবেই এবারে নজর ছিল এই সব বরোর দায়িত্ব কাদের হাতে উঠতে চলেছে তা নিয়ে। এদিন তৃণমূল সুপ্রিমো নিজেই বরো চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছেন। যে ১০টি বরোতে মহিলাদের চেয়ারম্যান করা হয়েছে সেগুলি হল ২, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১৩ ও ১৪। এই বরোগুলিতে যারা চেয়ারম্যান হলেন যথাক্রমে শুক্লা ভোর, সাধনা বসু, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্য, চৈতালী চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, রত্না শূর ও সংহিতা দাস।

বাকি ৬টি বরোতে যারা দায়িত্ব পেলেন তাঁরা হলেন ১ নম্বর বরোতে তরুন সাহা, ৩ নম্বর বরোতে অনিন্দ্য কিশোর রাউত, ১১ নম্বর বরোতে তারকেশ্বর চক্রবর্তী, ১২ নম্বর বরোতে সুশান্ত ঘোষ, ১৫ নম্বর বরোতে রঞ্জিত শীল এবং ১৬ নম্বর বরোতে সুদীপ পোল্লে। যদিও মমতা এদিন জানিয়ে দিয়েছেন, যাদের দায়িত্ব এদিন দেওয়া হল তাঁরা কে কী রকম কাজ করছেন তা দেখা হবে। প্রতি ৬ মাস অন্তর বার করা হবে কাজের রেজাল্ট। তা দেখে দল ঠিক করবে কারা বরো চেয়ারম্যান হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন আর কারা নন। তাই এই তালিকায় ভবিষ্যতে যে পরিবর্তন ঘটতে পারে সেই ইঙ্গিত থেকে গেল।

Published by:

Share Link:

More Releted News:

ফের রাজপথে নামছেন মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর তৃণমূলের মহামিছিল

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ