বৃহস্পতিবার শেষবেলায় ভোট দেবেন মমতা, সাতসকালে অভিষেক

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন। এই কেন্দ্রেরই ভোটার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর বাড়ি কালীঘাট, ভবানীপুর কেন্দ্রের আওতায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন। এই কেন্দ্রেরই ভোটার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর বাড়ি কালীঘাট, ভবানীপুর কেন্দ্রের আওতায়। তৃণমূল নেত্রীর বাড়ি থেকে কিছুটা দূরেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’। তাই আগামীকাল সপরিবার ভোট দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কেন্দ্রের বাসিন্দা হওয়ায় ভোট দেবেন কলকাতার মূখ্য প্রশাসক তথা রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং আরেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। তিনিই এই কেন্দ্রের বিধায়ক ছিলেন, কিন্তু দলনেত্রীকে আসনটি ছেড়ে দিয়ে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন।

এখন সাধারণ মানুষের কৌতহল কখন ভোট দেবেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, তিনি শেষ বেলায় ভোট দিতে যাবেন। তবে সাত সকালেই ভোট দেবেন অভিষেক। জানা গিয়েছে, সারাদিন বাড়িতে বসেই ভোট পরিচালনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরে মিত্র ইনস্টিটুউশনে ভোট দিতে যাবেন বিকেল চারটে নাগাদ। এই একই ভোটগ্রহন কেন্দ্রে ভোট দেবেন সপরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি ভোট শুরুর সময়েই ভোটাধিকার প্রয়োগ করবেন। সূত্রের খবর তিনি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ভোট দিতে যাবেন। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় সকাল ১১টা নাগাদ ভোট দেবেন। আর ফিরহাদ হাকিম বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ভোট দেবেন চেতলা গার্লস স্কুলের বুথে।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে