বিজেপির কথায় ভোটের দিন ঠিক করেছে কমিশন! অভিযোগ মমতার

মুখ্যমন্ত্রীর মূল অভিযোগ নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কোনওরকম যোগাযোগ না করে খোঁজখবর না নিয়েই একতরফা ভাবে ভোটের দিনক্ষণ ঠিক করে দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে(Nabanna) সাংবাদিক বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার নতুন করে উচ্চমাধ্যমিক পরীক্ষার(Higher Secondary Examination) সূচি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই বৈঠক থেকেই তিনি সরব হলেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিরুদ্ধে। সাফ জানালেন, ‘বিজেপির(BJP) কথায় ভোটের দিন ঠিক করেছে কমিশন।’ মুখ্যমন্ত্রীর মূল অভিযোগ নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কোনওরকম যোগাযোগ না করে কোনওরকম খোঁজখবর না নিয়েই একতরফা ভাবে ভোটের দিনক্ষণ ঠিক করে দিচ্ছে। পড়ুয়া থেকে পরীক্ষার্থী কারোর কথাই ভাবছে না তাঁরা। পরীক্ষা চালাকালীন সময়ে ভোটের প্রচার করা হলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে। এটা কমিশন একবারও ভেবে দেখল না। রাজ্য সরকারের তরফে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি কমিশন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বড় পরীক্ষার জন্য মানসিক চাপ থাকে পরীক্ষার্থীদের মধ্যে। ৫ রাজ্যের বিধানসভার সঙ্গে এই ভোটটা করিয়ে নিলে এই সমস্যা থাকে না। কেন জানি না নির্বাচন কমিশন লোকাল ভোটগুলো একদম গুরুত্ব দেয় না। তাও আবার ওয়ার্কিং ডে-তে পরীক্ষা। ৭ লক্ষ ৩৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এই বিশেষ পরিস্থিতির জন্য পরীক্ষাসূচীতে বদল ঘটানো হচ্ছে। আসানসোল, বালিগঞ্জে ভোট করাচ্ছে কিন্তু মানিকতলায় না। বিজেপির কথায় ভোট করছে কমিশন। পরীক্ষার সময় প্রচার সম্ভব নয় জেনেই ভোটের দিন ফেলা হচ্ছে। পরীক্ষার সময়ে ভোটের প্রচারে ছেলেমেয়েদের অসুবিধা হয়। সব পরীক্ষাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নির্বাচন করানোর আগে পরীক্ষার সময়সূচি দেখে নেওয়া উচিত ছিল কমিশনের। ভোটের সময় বিভিন্ন স্কুলে বাহিনী থাকবে এবং সেটা কমিশনের মাথায় রাখা উচিত ছিল। ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে আমরা ক্ষমা চাইছি।’

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের