‘বিষদাঁত আমি ভেঙে দেব, কী নোটিস পাঠাতে হয় আমি দেখিয়ে দেব’, পাট্টার আশ্বাস মমতার

যাদবপুর লোকসভা কেন্দ্রের সব কলোনির বাসিন্দাদের বসত জমির পাট্টা দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে পূর্ব বাংলার হিন্দু বাসিন্দাদের সংখ্যা কিছু কম নয়। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতা অপেক্ষা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বাঙালদের বসবাস চোখে পড়ে। যাদবপুর(Jadavpur) ও টালিগঞ্জ(Tollygunge) এলাকায় কার্যত তাঁরাই সংখ্যাগুরু এবং দুই বিধানসভা কেন্দ্রেরই ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে নির্ণায়ক হয়ে ওঠেন। সেই দুই বিধানসভা কেন্দ্রই রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। ঘটনাচক্রে সেই দুই বিধানসভা এলাকায় থাকা বেশ কিছু কলোনির বাসিন্দাদের একটি নোটিস পাঠানো হয়েছে যে তাঁরা নিজেদের বাড়িতে দুইতলা বা তিনতলা বা চারতলা করতে পারবেন না। কাউকে কাউকে নোটিস পাঠানো হয়েছে যে তাঁরা পাকা বাড়ি করতে পারবেন না। সেই নোটিস আবার পাঠানো হয়েছে কলকাতা পুরনিগমের(KMC) নামে যা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। শুধু তাই নয়, কলকাতার মেয়র রাজ্যেরই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই নোটিস ঘিরে যাদবপুর ও টালিগঞ্জে ক্ষোভ ছড়িয়ে পড়তেই এদিন বিকালে যাদবপুরের বারো ভূতের মাঠে দলের নির্বাচনী জনসভা থেকে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আশ্বাস দিলেন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের সব কলোনির বাসিন্দাদের। 

এদিন যাদবপুরের বারো ভূতের মাঠে ছিল তৃণমূলের নির্বাচনী জনসভা। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এদিন বারো ভূতের মাঠে ওই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই মমতা বলেন, ‘অনেককেই কেউ একটা নোটিস পাঠিয়েছে। আমি শুনলাম। তাতে নাকি কাউকে কাউকে বলা হয়েছে যে তাঁরা তাঁদের বাড়ি তিনতলা-চারতলা করতে পারবে না। কাউকে কাউকে বলেছে পাকা বাড়ি করতে পারবে না। পরিষ্কার শুনে রাখুন, সিপিএমের কেউ একটা বসে আছে, সেই এসব করেছে কলকাতা পুরনিগম থেকে। ফিরহাদের এক্তিয়ারে এটা পড়ে না। এটা রাজ্য সরকারের বিষয়। জমির পাট্টা রাজ্য সরকার দেয়, কলকাতা পুরসভা নয়। যে এটা পাঠিয়েছে সে কত বড় ক্ষমতাধর আমি দেখে নেব। বিষদাঁত আমি ভেঙে দেব। সে কী নোটিস পাঠিয়েছে, নোটিস পাঠাবো তপো এবার আমি, নোটিস পাঠানো কাকে বলে সেটা দেখিয়ে দেব। আমি সবাইকে জানিয়ে যাচ্ছি, কেউ কিছু ভয় পাবেন না। কলোনি এলাকায় আমরা পাট্টা দিচ্ছি বসত জমির। যাদবপুর, টালিগঞ্জের যত কলোনি আছে তার সব পাট্টা দেওয়া হবে। কেউ আপনাদের তুলতে পারবে না। আমি কথা দিয়ে যাচ্ছি। ওদের এত বড় সাহস যে ববিকে কিছু না জানিয়ে, আমাকে কিছু না জানিয়ে নোটিস পাঠিয়ে দিয়েছে। আমি এই নোটিস কিয়ে কিছু জানতাম না। এখানে এসে আমি জানতে পারলেন।’

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর