একুশের মঞ্চ থেকে বাম-বিকাশ-বিজেপিকে বিঁধলেন মমতা

একুশের মঞ্চ থেকে বিজেপি আর বাম শিবিরকে আক্রমণ মমতার। তাঁর নিশানা থেকে বাদ গেলেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্যও।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি ঘিরে বাংলায় চলতি বছরে বেশ ভালই আলোড়ন পড়েছে রাজনীতির মঞ্চে। বিরোধীরা ছেঁকে ধরেছে রাজ্যের শাসক দলকে। সেই আক্রমণকেই একুশের মঞ্চ(21 July) থেকে বিজেপি(BJP) আর বাম শিবিরকে ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর নিশানা থেকে বাদ গেলেন না বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও(Bikash Ranjan Bhattacharya)। সেই সঙ্গে রাজ্যের মানুষকে আশ্বাস দিলেন মমতা। আশ্বাস দিলেন বেকার যুবক-যুবতীদের। বাংলার বুকে কর্মসংস্থানের ছবি তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে বিঁধলেন বিজেপিকে। তা সে অগ্নিপথ নিয়ে হোক কী রেলের ৮০ হাজার পদ তুলে দেওয়ার ঘটনা নিয়েই হোক। কার্যত বাম-বিকাশ-বিজেপিকে এক সারিতে বসিয়ে এদিন আক্রমণ শানিয়েছেন মমতা।

এদিন মমতা বলেন, ‘১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরিই আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্টে কেস চলছে বলে হচ্ছে না। আমরা চাই, মানুষ চাকরি পাক। আর বিজেপি চায় না লোকে চাকরি পাক। তাই কুটুর কুটুর করে মামলা করছে বিজেপি। মানুষ চাকরি পাবে না, এটাই চাইছে। শুধু গদ্দাররা চাকরি পাবে। বিকাশবাবু ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না। কোর্টে গিয়ে রোজ শিক্ষক নিয়োগ নিয়ে আওয়াজ তুলছে। ওদের সময় কী হত? ছেলেরা সব সিপিআইএম করবে আর ওদের বউরা শিক্ষিকা হবে। সিপিএমের(CPIM) একটা কাগজ আছে ওখানে যারা কাজ করে তাদের সব বউরা বাম আমলে স্কুলে চাকরি পেয়েছে। তারা কি নম্বরের ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে মনে হয়? আপনাদের আমলে কাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল বিকাশবাবু? কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশবাবু! আমি বাংলার ছেলেমেয়েদের চাকরি দেব। কাজ করতে গেলে ভুল হয়।  সেই ভুল শুধরে নেওয়া হবে। কেউ যদি ইচ্ছে করে ভুল করে, তার শাস্তি পাবে। বামেদের আমলে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে শুনেছি।’

মমতা ছেড়ে কথা বলেননি বিজেপিকেও। গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘দেশ ছেড়ে হাজারের উপর শিল্পপতি চলে গিয়েছেন। এটাই বিজেপির উন্নয়নের মডেল। বিজেপি বিড়াল তপস্বীর সরকার। রেলের ৮০ হাজার চাকরি খেয়ে নিয়েছে। কলকাতা থেকে সবচেয়ে বেশি কর তুলে নিয়ে যায় কেন্দ্র। চা, কোল ইন্ডিয়া থেকে কর তুলে নিয়ে যায়। বন্ধ সমস্ত পাবলিক সেক্টর। লক্ষ লক্ষ ছাঁটাই হয়েছে। এখন আবার অগ্নিপথ শুরু করেছে। আর্মির সঙ্গে বঞ্চনা কর না। সেনার কোনও বিকল্প হয় না। অগ্নিবীর তৈরির অর্থ কি সশস্ত্র ক্যাডার তৈরি করা? যারা পরে আপনাদের হয়ে কাজ করবে? অগ্নিপথ দিয়ে নিজেদের ক্যাডার তৈরি করা হচ্ছে। অগ্নিপথে না হেঁটে সেনায় লোক নাও।’

বারবার দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬