নাম না করেই জ্বালানীর দামবৃদ্ধি নিয়ে মোদিকে আক্রমণ মমতার

‘ইউপিতে জিতেই জ্বালানি, ওষুধ সব দাম বাড়িয়ে দিলেন। রিটার্ন গিফট। কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক জনবিরোধী পদক্ষেপ করে চলেছে।’ আক্রমণ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাড়তে শুরু করে দিয়েছে জ্বালানির দাম। রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৫০টাকা বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। এরপর থেকে প্রতিদিনই একটু একটু করে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার। খাস কলকাতায় পেট্রোলের(Petrol) দাম ১১০টাকা ছুঁই ছুঁই করছে। আর ডিজেল(Diesel) সেও ১০০টাকা ছুঁইছুঁই করছে। এই অবস্থায় রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গোঁসাইপুর থেকে জ্বালানির দামবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নাম না নিয়েই তাঁকে তীব্র আক্রমণ শানলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন মমতা মোদির নাম না নিয়েই বলেন, ‘ওষুধের দাম আবার বাড়িয়ে দিয়েছে। আবার গ্যাসের দাম বেড়েছে৷ ইউপিতে জিতেই আবার বাড়িয়ে দিয়েছে। রিটার্ন গিফট। জ্বালানি, ওষুধ সব দাম বাড়িয়ে দিলেন। এগুলো যাতে মানুষ মনে না রাখে তাই এইসব কাজ করানো হয় টিভি দিয়ে। ডেডবডির রাজনীতি করছো! ডেউচা পাঁচামি যাতে না হয় তাই রামপুরহাট করে দিয়েছেন। তাজপুরে বন্দর হচ্ছে তাই এত হিংসা। উত্তরেও শিল্প বাড়ছে। আসল উদ্দেশ্য যাতে শিল্প না হয়, চাকরি না হয়। যাতে জ্বালানির মূল্য বাড়লে মানুষ প্রতিবাদ না করতে পারে৷ তাই এতসব। গত ৬ দিনে ৫ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। শীঘ্রই ১০০-র বেশি জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক জনবিরোধী পদক্ষেপ করে চলেছে। জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের বোঝা বাড়াচ্ছে তারা। উত্তরপ্রদেশ ভোটের আগে বেশ কিছুদিন তেলের দাম বাড়েনি। কিন্তু আমরা বুঝেছিলাম, ভোট শেষ হলে বিজেপি আসল পথে চলবে। আমরা যে ভুল নই, বিজেপি তা দেখিয়ে দিয়েছে। তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধি করে মানুষের উপরে বোঝা বাড়াচ্ছে তারা।’

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে