Skip to content
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • Trending
দুগ্গা এল

বিশ্ববাংলা সরকারের ব্র্যান্ড, সমস্যাটা কোথায়! সরব মুখ্যমন্ত্রী

‘সরকারের যত লোগো সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নিই না। আদালতে গিয়ে বলা হয়েছে ওটা তৃণমূলের লোগো। বিশ্ববাংলা তো সরকারের ব্র্যান্ড।’ বার্তা মমতার।

By - Ei Muhurte

  • March 23, 2022
  • 4:40 pm

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সব সরকারি ও সরকারি সহায়তা পাওয়া স্কুলের ইউনিফর্ম(School Uniforms) হবে সাদা-নীল। সেই সঙ্গে ওই সব ইউনিফর্মে বিশ্ববাংলার লোগোও(Biswabangla Logo) থাকবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই ঘটনার জেরে বাম ছাত্র সংগঠনের তরফে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। চলতি সপ্তাহেই সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তার মধ্যেই বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই গোটা ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তীব্র ভাবে তিনি এই ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি নাম না করেই বিরোধীদের আক্রমণ শানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন তো কেউ হাঁচলেও কোর্টে যাচ্ছে, কেউ কাশলেও কোর্টে যাচ্ছে। সরকারের যত লোগো সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নিই না। বেসরকারি স্কুল ইচ্ছামতো ব্যাজ ব্যবহার করতে পারে। সরকারি স্কুলও করতে পারে। বারণ করিনি। শুধু স্কুলের পোশাকে একটা লোগো থাকবে। তার জন্য আবার মামলা। তবুও বলছি আদালতের বিষয় মন্তব্য করতে চাই না। কেন বিশ্ববাংলার লোগো, তা নিয়ে মামলা করে দিয়েছ। আদালতে গিয়ে বলা হয়েছে ওটা তৃণমূলের লোগো। বিশ্ববাংলা তো সরকারের ব্র্যান্ড। আমরা যে বাংলার অধিবাসী, সেটা জানাতেই বিশ্ববাংলা লোগো। এই লোগোটা আমি নিজে তৈরি করে দিয়েছি। তার জন্য কোনও পয়সাও নিই না, অকারণ প্রচারও করি না। আর সরকারি স্কুলের পড়ুয়াদের জামা-জুতো সবই তো সরকার দেয়, সেখানে বাংলার নিজস্ব ছাপ থাকলে ক্ষতি কোথায়? সবেতেই তৃণমূলের দোষ, তৈরি হয়েছে কিছু নন্দ ঘোষ। সরকার জামা তৈরির কাপড়টাও কিনে দিচ্ছে। আমি কোর্টের ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। তাঁরা তাঁদের সিদ্ধান্ত নেবেন। কিন্তু বলুন তো আমি আমার বাংলার নামটাকে ভুলি কী করে?’

এদিন তিনি আরও বলেন, ‘আর এটা তো প্রাইভেট স্কুলের জন্য নয়, সরকারি স্কুলের জন্য। যেখানে আমরা বিনা পয়সায় ড্রেস দিই, জুতো দিই। তাদের একটা সরকারের লোগো থাকবে না? জামা প্যান্টটা পাচ্ছে কোথা থেকে তারা? তারা তো বিশ্ব জুড়ে বাংলার নামটা বলবে, গর্ব করবে..এটা তো গর্ভমেন্টের ব্র্যান্ড। ওটা নাকি তৃণমূলের লোগো। খোঁজই রাখে না। সবেতেই তৃণমূলের দোষ। লোগোটা আইন করে ওটা বাংলা সরকারের কাছে আছে। ড্রেসগুলো ভারত সরকার দিলে তো তখন নিজের মুখ বসিয়ে দিত। ভারত সরকার সিলমোহর লাগাতেই পারে। বাংলার সরকার পারে না। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগাতে পারে, আমরা লোগো দিলেই দোষ! ভাল করে শুনে রাখুন ভারত সরকার যেমন নিজের লোগো ব্যবহার করতে পারে, তেমনই পশ্চিমবঙ্গও তা করতে পারে।’

  • Biswabangla Logo, Calcutta High Court, Mamata Banerjee, School Uniforms.
  • আরও সম্পর্কিত খবর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

About Us

সময় বদলাচ্ছে। প্রতি মুহুর্তে দুনিয়া বদলাচ্ছে। গতির দুনিয়ার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বদলেছি আমরা। আমরা থাকব আপনাদের অগ্রযাত্রার সহযাত্রী হিসাবে, আপনাদের প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে, আপনাদের সব সুখ-দুঃখের সাথী হয়ে। গঠনমূলক সমালোচক এবং তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উ‍ৎস হয়ে, সংবাদমাধ্যম হিসেবে আমাদের কাজ খবর প্রকাশ করা। শাসন করা নয়, শাসকদের জবাবদিহির আওতায় আনাই আমাদের দায়িত্ব। আপনারাও থাকুন আমাদের চলার পথে, বন্ধুর পথে বন্ধু হয়ে।

Important Links

  • Contact
  • Privacy Policy
  • Contact
  • Privacy Policy

Follow US

Facebook X-twitter Youtube Instagram Google

Contact Us

  • IA-101, Salt Lake, Sector-III, Kolkata-700097
  • info@eimuhurte.com
    eiimuhurte@gmail.com
  • +91 33 23355656/ 9674535656