বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মিছিল শুরু মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিবাদের সুর বাঁধতে পথে নেমেছে তৃণমূল। সকাল থেকেই কলেজ স্কোয়ারে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। হাতে প্ল্যাকার্ড হাতে, গলায় দাবি নিয়ে প্রতিবাদে নেমেছেন তাঁরা। বাঙালি অস্মিতায় শান দেওয়ার পাশাপাশি একাধিক দাবি রয়েছে তৃণমূলের। সেখানে রয়েছে এনআরসি সমস্যা থেকে শুরু করে একাধিক বিষয়। মিছিলে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন সহ বিধায়ক ও সাংসদরা। ২১ জুলাইয়ের আগে তৃণমূলের মেগা মিছিল। ২৬ ভোটের আগে বাঙালি আবেগে শান।

সামনেই একুশে জুলাই এর সমাবেশ। তার আগে বাঙালি আবেগকে সামনে রেখে রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলার কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মিলিয়েছেন। সকাল থেকেই শহরের আকাশে ছিল মেঘ। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। কিন্তু এই মিছিলের প্রস্তুতিতে ভাঁটা পড়েনি। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রবল বৃষ্টিকে মাথায় নিয়ে রাজপথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। আইনজীবীদের একটি বড় অংশ এই মিছিলে অংশ নিয়েছে। কলকাতা পুরসভার একটি বিশেষ অংশ এই মিছিলে হেঁটেছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এসএন ব্যানার্জি রোড ধরে এই মিছিল যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে পড়ে। সেটা যায় লেলিন সরণী হয়ে ডরিনা ক্রসিং। সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই বক্তব্য রাখাবেন মুখ্যমন্ত্রী।

মিছিলের অগ্রভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শশী পাঁজা। এর পিছনে রয়েছেন কাতারে কাতারে কর্মী সমর্থকরা। কলকাতায় যখন মিছিল চলছে ঠিক তখনই জেলাতেও একই প্রতিবাদে মিছিল করার কথা বলা হয়েছিল। বিজেপির বিরুদ্ধে অস্ত্র শানিয়ে ধিক্কার স্লোগান উঠেছে। প্রায় দু কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ জানালেন তৃণমূল দলনেত্রী। মহারাষ্ট্র দিল্লি উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল।

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের