দুর্নীতি রুখতে কেন্দ্রীয় স্তরে টেন্ডার, পুর বৈঠকে বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: উন্নয়নমূলক কাজকর্ম থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মের জন্য স্টেশনারি পণ্য কেনার টেন্ডার নিয়ে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ উঠেছে। দুর্নীতিতে রাশ টানতে এবার কেন্দ্রীয় স্তরে টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে পুর বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের পুর বৈঠকে পুরসভার টেন্ডার ডাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘পুরসভাগুলি ইচ্ছেমতো টেন্ডার ডাকছে। রাজ্য সরকারের দেওয়া টাকার অপচয় হচ্ছে। এখন থেকে আর কোনও টেন্ডার আমি লোকালি করতে দেব না। পুরসভা কোনও টেন্ডার ডাকতে পারবে না। সব কেন্দ্রীয় ভাবেই হবে। রাজ্যস্তর থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ বৈঠকে পুরসভাগুলির কাজকর্ম নিয়ে বিশেষ মার্কশিটও পেশ করেন মুখ্যমন্ত্রী। সেই মার্কশিট ঘোষণা করতে গিয়ে জানান, পানীয় জলের ক্ষেত্রে ভাল কাজের তালিকায় উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা, বৈদ্যবাটি, বাঁকুড়া পুরসভা। আর সবচেয়ে খারাপ কাজ করেছে আলিপুরদুয়ার, বালি, বরানহগর, শান্তিপুর ও শিলিগুড়ি।

আবাসন নির্মাণের ক্ষেত্রে উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া কৃষ্ণনগর, মধ্যমগ্রাম পুরসভা ভাল কাজ করছে বলে দরাজ শংসাপত্র দিয়েছেন মমতা। তেমনই বিধাননগগর, আসানসোল, রায়গঞ্জ ও কাঁথি পুরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। বিভিন্ন পুরসভায় নেতা তথা জনপ্রতিনিধিরা যে মৌরসীপাট্টা গেড়ে রয়েছেন তা ভেঙে ফেলারও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেগে অগ্নিশর্মা মমতা বলেন, ‘সব নিজেদের সম্পত্তি করে রেখে দিয়েছে, ভেঙে দেব আমি।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি