৬০ হাজার টাকা পুজো কমিটিগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবারে রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রতিটি নথিভুক্ত পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। বিদ্যুৎ বিলেও মিলবে সমপরিমাণ ছাড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা(UNESCO World Heritage Tag) পাওয়ার পর ২০২২ সালের দুর্গাপুজো(Durga Puja) যে এবারে আরও জাঁকজমক করে হতে চলেছে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) কলকাতা(Kolkata) সহ রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata ABnerjee) বড় ঘোষণা করে দিলেন। তিনি জানিয়ে দিলেন, এবারে রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রতিটি নথিভুক্ত পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। গতবছর এই আর্থিক সাহায্যের পরিমাণ ছিল ৫০ হাজার। একই সঙ্গে গত বছর বিদ্যুতের দাম বাবদ বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি পুজো কমিটিগুলির কাছ থেকে ৫০ শতাংশ বিল নেয়েছিল। এবার মুখ্যমন্ত্রী সেই বিল ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়ে দিলেন। অর্থাৎ পুজো কমিটিগুলিকে বিদ্যুতের দাম বাবদ মাত্র ৪০ শতাংশ টাকা দিতে হবে। 

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার জেরে অনেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন। কেননা গত বছর এই পুজোর সময়ে ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছিল কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্লাবগুলিকে ওই অর্থসাহায্য করা হয়েছে। রাজ্যের সেই দাবির জেরে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই অর্থ মাস্ক ও স্যানিটাইজার কেনা ছাড়া দ্বিতীয় কোনও জায়গায় খরচ করা যাবে না। শুধু তাই নয়, সেই টাকার খরচের খতিয়ান রাজ্য সরকারকে ক্লাবগুলির কাছ থেকে সংগ্রহ করে তা আদালতে জমা দিতে হবে। এবারেও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার জেরে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে। এবারে কোভিডের প্রকোপ আগেরবারের তুলনায় অনেকটাই কম। তাই এই ধরনের মামলা দায়ের হলে আদালতে রাজ্য সরকার ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করার কারণ হিসাবে কোন যুক্তি তুলে ধরে সেদিকেই সবাই তাকিয়ে থাকবেন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান