সরস্বতী পুজোর দিন এলাকায় বিশেষ নজরদারির জন্য মন্ত্রীদের নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আর ১২ ফেব্রুয়ারি পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। আজ সোমবার (২৭ জানুয়ারি) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আসন্ন বাজেটে সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বড়সড় ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি লোকসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সামনের বছর বিধানসভার ভোট থাকায় ওই বাজেটে রাজ্যের প্রকল্পগুলির জন্য কী-কী বরাদ্দ ঘোষণা করেন তিনি, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। যদিও কেন্দ্রীয় বাজেটে গত কয়েক বছর ধরেই বাংলা উপেক্ষিত থেকে গিয়েছে। ফলে এবারেও তার ব্যতিক্রম হবে বলে মনে করা হচ্ছে না। তবে কেন্দ্রীয় বাজেটের দিকে হা-পিত্যেশ নয়নে বসে না থেকে রাজ্য বাজেট তৈরির কাজ শুরু হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, আগামী বছর বিধানসভা ভোটে মহিলাদের কথা মাথায় রেখে  রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত বরাদ্দ হতে পারে। ভাতা ও আর্থিক সাহায্যের পরিমাণ এক ধাক্কায় বাড়ানো হতে পারে।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে সরস্বতী পুজোর দিন নিজ-নিজ এলাকায় মন্ত্রীদের বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য চোখ-কান খোলা রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ‘সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন। কোনও সমস্যা হলে প্রশাসনকে খবর দিন।’ পাশাপাশি এদিনের বৈঠকে বেশ কয়েকটি দফতরে নতুন নিয়োগের ক্ষেত্রেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং আইন বিষয়ক দফতরে ৬০ জন নিয়োগের বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়।

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

আড্ডার ছলে যুবকের বুকে গুলি চালিয়ে দিল তুতো ভাই, মর্মান্তিক ঘটনা বসিরহাটে

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন