হেলিকপ্টার দুর্ঘটনায় চোট পাওয়ার দু’সপ্তাহ পর নবান্নে মমতা

উত্তরবঙ্গ সফরে গিয়ে গত ২৭ জুন দুর্যোগের মুখে পড়ে জরুরি অবতরণ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে চোট পেয়েছিলেন। সেই ঘটনার দু’সপ্তাহ পর নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে নবান্নে (Nabanna) পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান।

উল্লেখ্য উত্তরবঙ্গ সফরে গিয়ে গত ২৭ জুন দুর্যোগের মুখে পড়ে জরুরি অবতরণ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার (Helicopter)। সেই সময় কপ্টার থেকে নামতে গিয়ে বাঁ পায়ে চোট পান রাজ্যের প্রশাসনিক প্রধান। চোট পাওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে কালীঘাটের বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করে জমে থাকা ফ্লুইড বের করেন চিকিৎসকরা। দুর্ঘটনার দু’সপ্তাহ পর অবশেষে বুধবার দুপুরে নবান্নে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত গত ২৭ জুন জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেন মমতা। কিন্তু প্রবল ঝড়-বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ হয় কপ্টারটির। সেই সময় কপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পান মমতা। এরপর উত্তরবঙ্গ থেকে কলকাতায় নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু করেন।

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

প্রয়াত নন্দলাল বসুর নাতি