ভোটের সময় সাধু সেজে টিভিতে ঢুকে যায়, মোদিকে আক্রমণ মমতার

উত্তরপ্রদেশের ভোটের আগে গত বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিলেও একাধিক বিতর্কের জন্ম দিয়ে যান মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ভোটের আগে গত বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিলেও একাধিক বিতর্কের জন্ম দিয়ে যান মোদি। আর সেই সাংবাদিক সম্মেলনকে খোঁচা দিয়ে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে কড়া ভাষাইয় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, ‘ভোট এলেই সাধু সেজে কিছু মানুষ টিভিতে ঢুকে যায়। আর সারাবছর মানুষের পাশে তাঁদের দেখা যায় না। একাধিবার টিকা পাঠানোর আবেদন করেছি। কিন্তু মোদি সরকার গুরুত্ব দেয়নি। আমরা নিজেদের উদ্যোগে টিকা কিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এরাজ্যের প্রতিটি মানুষ টিকা পাচ্ছেন, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সাধ্যমত। কেন্দ্রীয় সরকার মানুষের পাশ থেকে সরে গিয়েছে। শুধুমাত্র নিজেদের স্বার্থে ভোটব্যাঙ্ক মজবুত করে তোলার কাজ করে যাচ্ছে।’

মমতা আরও বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য, তাই সবচেয়ে বেশি অনুদান পায়। আর আমাদের বাংলা প্রাপ্য টাকাই পায় না। মানুষের টাকা, আমাদের করের টাকা কেটে নিয়ে যাচ্ছে। আর কিছু না করেও বলছে ওটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি। উত্তরপ্রদেশে গঙ্গায় লাশ ভাসিয়েছিল। করোনায় একটাকাও দেয় নি কেন্দ্র। আর উল্টে সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করছে। ইতিহাস পাল্টে দিচ্ছে, হেরিটেজ ভেঙে দিচ্ছে। দেশে শুধুই নিয়ম বানাচ্ছে। সবকিছু ভুলিয়ে দিচ্ছে। সাধু যারা হয় তাঁরা হয় ত্যাগী। যেমন স্বামীজি, আর ভোট এলেই নেতাজি, আম্বেদকরের কথা মনে পড়ে। বাকি সময় ভুলে যায়।’

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা