‘কন্যাশ্রীর মাধ্যমে বাংলার মেয়েদের জীবন আজ সুরক্ষিত’, দাবি মমতার

‘কন্যাশ্রীর মাধ্যমে বাংলার মেয়েদের জীবন আজ সুরক্ষিত।’কন্যাশ্রী দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলার কন্যাদেরই তিনি তুলে ধরলেন বিশ্বের দরবারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবিটা তিনি বদলাতে চেয়েছিলেন। বদলেওছেন। পরিবর্তনের ১২ বছর বাদে বাংলার মেয়েরা আরেক বাংলার মেয়ের হাত ধরে অনেকটাই এগিয়ে এসেছে, এগিয়ে গিয়েছে। কেউ এগিয়েছে জীবনের যুদ্ধে। কেউ এগিয়েছে শিক্ষার জগতে। কেউ বা এগিয়েছে চাকরির জগতে। তাঁর কথায়, ‘অনেক ছাত্রী আছে যারা পড়াশোনায় ভাল। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা নেই। তাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ পান না। সেটা দেখেই আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছি, যাতে পড়াশোনার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে।’ কিন্তু সঙ্গে তিনি এটাও জানালেন, ‘কন্যাশ্রীর(Kanyasree Project) মাধ্যমে বাংলার মেয়েদের জীবন আজ সুরক্ষিত।’ তিনি বাংলার মেয়ে, বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন কন্যাশ্রী দিবসে তিনি বাংলার কন্যাদেরই তুলে ধরলেন বিশ্বের দরবারে।

আরও পড়ুন ‘কঙ্কাল সুশান্ত’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

সোমবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর দাবি, অষ্টম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য একাধিক বৃত্তি চালু করেছে রাজ্য। উচ্চশিক্ষায় ছাত্রীদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড(Students Credit Card) দিচ্ছে রাজ্য সরকার। ওই কার্ডের মাধ্যমে পড়াশোনা বাবদ একজন ছাত্রী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ব্যাঙ্ক থেকে। কিন্তু কন্যাশ্রী সেটা একদমই আলাদা। বিশ্বের সেরা। ২০১৩ সালে চালু হওয়া কন্যাশ্রী আজ বাংলার অন্যতম সেরা প্রকল্পের রূপ পেয়েছে। লক্ষ লক্ষ মেয়েরা উপকৃত হচ্ছে। এটা শুধু কোনও অনুদানের প্রকল্প নয়, মেয়েদের উৎসাহিত করা, এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগও।’ এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের জন্য পুরষ্কৃত করা হয় ৩৯ জন কন্যাশ্রীকে। পেন, ছাতা, হাতঘড়ি এবং উৎসাহ ভাতা হিসেবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

আরও পড়ুন বাবার হাতেই শ্রাদ্ধানুষ্ঠান, মা বার বার হারাচ্ছেন জ্ঞান

চলতি বছরে কন্যাশ্রী প্রকল্পে সেরা জেলার শিরোপা পেয়েছে হুগলি। দ্বিতীয় হয়েছে হাওড়া জেলা। তৃতীয় স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। বিশেষ পুরষ্কার পেয়েছে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা। কলকাতার আদর্শ বালিকা শিক্ষায়তন, বাগবাজার মাল্টিপারপাস গার্লস এবং গঙ্গাপুরী শিক্ষাসদন ফর গালর্স স্কুল কর্তৃপক্ষের হাতে কন্যাশ্রীর নিরিখে সেরা স্কুল হিসেবে যথাক্রমে তুলে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার। একইভাবে পুরষ্কৃত করা হয় দীনবন্ধু অ্যান্ডুজ কলেজ, মহারানি কাশীশ্বরী কলেজ এবং শিবনাথ শাস্ত্রী কলেজকেও।

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস