Loading live market data...
Loading active stocks...
Connecting...

অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, শাহের আর নৈতিক অধিকার নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার। আমরা তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Central Home Minister) তথা বিজেপির নম্বর টু ব্যক্তিত্ব অমিত শাহ(Amit Shah) চড়ক সংক্রান্তির দিন বাংলায়(Bengal) এসে বীরভূমের(Birbhum) বুকে সভা করে দাবি করেছিলেন, ২০২৪ সালের লোকসভা আসনে বাংলার মানুষ বিজেপিকে ৩৫টা আসন দিক। তারপর আর অপেক্ষা করতে হবে না। মমতার সরকার ২০২৫ সালেই ভো-কাট্টা হয়ে যাবে। সেই মন্তব্যকে তুলে ধরেই সোমবার নবান্নে(Nabanna) এক সাংবাদিক বৈঠকে শাহের পদত্যাগ চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সাফ জানালেন, শাহের আর নৈতিক অধিকার নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার। আমরা তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন Agriculture Infrastructure Fund’র মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান নিশ্চিত করেছে মমতার সরকার

এদিন মমতা তাঁর সাংবিধানিক বৈঠকে বলেন, ‘বাংলায় এসে যে কেউ সভা করতেই পারেন। উনিও সভা করতে পারেন। কিন্তু তিনি কখনই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পেলেই সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? সংবিধানও কী বদল হচ্ছে তাহলে? আমরা মনে করি এই কথা বলার পর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার কোনও অধিকার নেই। আমরা সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। দেশকে রক্ষা করার পরিবর্তে সরকার ফেলার ষড়যন্ত্র করছেন। আমাদের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।’

আরও পড়ুন DA আন্দোলন হাইজ্যাক করেছে গেরুয়া ব্রিগেড, ক্ষুব্ধ আন্দোলনকারীরা

গত ১৪ এপ্রিল বীরভূম জেলার সিউড়ি শহরে সভা করেন শাহ। সেই সভা থেকেই তিনি ২০২৫ সালে বাংলার সরকার ফেলে দেওয়ার দাবি জানান। কার্যত সেই সময় থেকেই শাহের এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি জাতীয় স্তরের রাজনীতিতেও ঝড় ওঠে। কীভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি রাজ্যে সরকার ফেলে দেওয়া দাবি করেন তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠে যায়। সেইদিনই তৃণমূলের তরফে এই নিয়ে শাহকে বিদ্ধ করেছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন শাহকে কড়া আক্রমণ শানলেন মমতা।

প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ রুখতে প্রশাসনের অভিনব উদ্যোগ ভাইরাল

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

গ্রামের একটি সাধারণ বাড়ির আলমারির দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ , গ্রেফতার ৪

‘প্রতিশোধ নিতে ছেলেকে খুন’, অভিযোগ নিহত চন্দ্রনাথের মায়ের

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

নারী নিরাপত্তা খতিয়ে দেখতে ৩ ঘণ্টা ধরে গোপন অভিযান, জানেন কে এই সাহসী মহিলা?

ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর কেন বাড়ে ফোন দেখার আসক্তি, জানুন