চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতারণার শিকার খোদ মুখ্যমন্ত্রী! কাঠগড়ায় শপিং মল

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে ভেজাল কারবার ও ঠকবাজি বেড়েছে। যার শিকার হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের মাঝেই এমনটাই জানালেন মমতা। রাজ্যে বিভিন্ন ভেজাল কারবার অর্থাৎ দুধ, পোস্ত, জিরে-র ভেজাল কারবারের খোঁজ পাওয়া যায়। যার বিরুদ্ধে তদন্তে নেমে গ্রেফতারও করে ইবি। কিন্তু এবার অভিজাত শপিং মলের তরফে ঠকানো হল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কাল একজনকে একজায়গায় পাঠিয়ে ছিলাম। একটা জিনিস কিনতে পাঠিয়েছিলাম, আমার দরকার ছিল। সে কোনও একটা শপিং মলে গিয়েছিল, নাম বলছি না। আমি অর্ডার দিয়েছি একটি কাপে আর ঢুকিয়ে দিয়েছে অন্য কাপে। যদিও ওই শপিং মলটা সঞ্জীব গোয়াঙ্কের নয়। দেখুন আজকাল এটা হচ্ছে। ধরুন আমি ৫০ টা আম কিনতে পাঠিয়েছে, তার বদলে ৫০ টা পচা আম দিয়ে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শুধুই এই কথা নয়। আমাকে অনেক ডাক্তারবাবু বলছে, বাজারে নাকি ভেজাল ওষুধে ভরে গিয়েছে। ওই ওষুধ নাকি বাজারে প্রচুর বিক্রি হচ্ছে। বোঝাও মুশকিল ওটা ভেজাল কিনা।’

এরপরেই নবান্ন সভাঘর থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শশী পাঁজাকে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ