চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্ঘটনার পরেই ফিরহাদকে ফোন মুখ্যমন্ত্রীর, নির্দেশ রাস্তা সারাইয়ের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বুধবার দুপুরে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে(Budge Budge Trank Road) এক দুর্ঘটনায় মৃত্যু হয় দুই কিশোরের। সেই ঘটনা ঘিরে বুধবার রাতে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা(Maheshtala) এলাকা। ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ আগলে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ সেই বিক্ষোভ অবরোধ তুলতে গেলে তাঁদেরও পাল্টা বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার পাশাপাশি কার্যত জনতা পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের বিস্তীর্ণ এলাকা। সেই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাতেই ফোন করেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে(Firhad Hakim)। নির্দেশ দেন, দ্রুত ওই রাস্তা সারাই করতে। কেননা তাঁর কাছে খবর এসেছিল, দুর্ঘটনার পরে এলাকার বাসিন্দারা অভিযোগ তোলেন যে কলকাতা পুরনিগমের গাফিলতিতেই ওই দুর্ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে মহেশতলা পুরসভার চন্দননগর এলাকায় রাস্তা পারাপার করার জন্য দাঁড়িয়েছিল সানোয়ার মোল্লা(‌১৪)‌ এবং আরিয়ান মোল্লা(‌১৮)‌ নামে দুই কিশোর। তখন একটি ট্যাঙ্কার তাদের সজোরে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজন কিশোরের। অপর একজনের দুটি হাত বাদ যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনার পর রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মৃত দুই কিশোরের দেহ নিয়ে রাস্তায় নামেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা এলাকা। ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ আগলে বিক্ষোভ দেখান তাঁরা। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ফিরহাদ হাকিমের কাছে ঘটনার বিস্তারিত জানতে চান আর ওই রাস্তা দ্রুত মেরামত করতে নির্দেশ দেন। কেননা মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আসে যে, ওই রাস্তা বেহাল হলেও, সারাই হয়নি দীর্ঘদিন ধরে।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ