‘মুখোশ খুলে গিয়েছে’, নাম না করে অভিজি‍ৎকে খোঁচা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি পদে ইস্তফা দিয়ে বেনজিরভাবে তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে নাম না করে ‘নব্য বিজেপি’ প্রাক্তন বিচারপতিকে খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাষণের শুরুতেই প্রাক্তন বিচারপতিকে নিশানা করে তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন, বাবা তোমাদের বাংলায় যা রায় বের হচ্ছে! আমি বলেছি, কী আর করা যাবে? কেউ কেউ আছেন, যারা এমন রায় দিচ্ছেন। এমন সব রায় হয়েছে যা দেখে রয়্যাল বেঙ্গল টাইগারও পালাবে। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম। এখন খুশি।  মুখ থেকে মুখোশটা খুলে গিয়েছে। আসল মুখ বেরিয়ে পড়েছে। কথায়-কথায় পিল (জনস্বার্থ মামলা) গিলে খেয়ে বিজেপি যেমন নির্দেশ দিয়েছে, তেমন রায় দিয়েছেন। হাজার হাজার যুবক-যুবতীর চাকরি খেয়েছেন। বিচারপতির চেয়ারে বসে বিজেপির সঙ্গে যোগ রেখেছেন।’

বিজেপি দালাল সংবাদমাধ্যমের সাজানো ‘ভগবান’ অধুনা নব্য বিজেপি প্রাক্তন বিচারপতি ভোটে দাঁড়ালে তাকে যে বিন্দুমাত্র রেয়াত করা হবে না, তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এতদিন রায় দিয়ে হাজার-হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার রায় দেবে জনতা। যেখানে দাঁড়াবেন, সেখানেই চাকরি হারাদের নিয়ে যাব।’

বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলায় মহিলারা বেশি সুরক্ষিত বলে দাবি করে মমতা বলেন, ‘বাংলায় মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত। ইচ্ছাকৃতভাবে সন্দেশখালি নিয়ে বাংলার বদনাম করার চেষ্টা হয়েছে।’ তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘উত্তরপ্রদেশের হাথরস, মণিপুরে মেয়েদের জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। নগ্ন করে ঘোরানো হয়েছে। তখন কোথায় ছিল, বিজেপি? কয়টা টিম পাঠানো হয়েছে?’

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী