বই আর ফুটবলকেও শিল্পের স্তরে উন্নীত করলেন মমতা

নতুন পথের সন্ধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে সঙ্গী হয়েছেন শিল্পপতির পাশাপাশি ৩ ফুটবল কর্তা এবং বাংলার ‘পাবলিশার্স গিল্ড’'র দুই কর্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখে তাঁর ‘শিল্পায়ন’ এই বাংলার(Bengal) বুকে। আর তাই বিশ্বের দরবারে বাংলার বইবাজার এবং ফুটবল(Football) খেলার বাজারকেও তুলে ধরতে বিন্দুমাত্র পিছুপা হচ্ছেন না তিনি। তাঁরা টানা ১২ বছরের মুখ্যমন্ত্রিত্বের কালে তিনি একাধিক বার বিদেশসফরে গিয়েছেন লগ্নি আনতে। কিন্তু তিনি তো বটেই, ভারতের কোনও প্রধানমন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এর আগে কোনওদিন দেখা যায়নি দেশের বইবাজারকে বা নিজ রাজ্যের বইবাজারকে এবং দেশের ফুটবল বাজার না নিজ রাজ্যের ফুটবল বাজারকে এইভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে। এখানেই কার্যত নতুন পথের সন্ধান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর স্পেন(Spain) ও দুবাই(Dubai) সফরে সঙ্গী হয়েছেন বাংলার একঝাঁক শিল্পপতির পাশাপাশি রাজ্যের ৩ প্রধান ফুটবল ক্লাবের ৩ কর্তা এবং বাংলার ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’(Publishers and Booksellers Guild)-এর দুই কর্তা।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্পসচিব বন্দনা যাদব এবং মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জয় বুধিয়া থেকে শুরু করে সিকে ধানুকা, উমেশ চৌধুরী, তরুণ ঝুনঝুনওয়ালা, মেহুল মোহাঙ্কা, দিলীপ দুগার, সত্যম রায়চৌধুরী, সুমিত দাবরিওয়াল, রুদ্র চট্টোপাধ্যায়রা। সফরের মাঝে বা শেষদিকে যোগ দেবেন শাশ্বত গোয়েঙ্কা, প্রশান্ত মোদী, শুভঙ্কর সেনরা। তবে এই ভিড়েই বাড়তি নজর কাড়ছেন ৫জন। এরা হলেন মোহনবাগানের(Mohonbagan) দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের(East Bengal) রূপক সাহা ও মহামেডানের ইশতিয়াক আহমেদ এবং ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশু দে। এই ৫জনই কার্যত আপ্লুত মুখ্যমন্ত্রী তাঁদের সফরসঙ্গী করায়।

ত্রিদিববাবু ও সুধাংশুবাবুর দাবি, ‘বইজগৎকে এই সম্মান আগে কখনও কোনও সরকার দেয়নি। মুখ্যমন্ত্রী যে এতবড় বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আমাদের যাওয়ার সুযোগ দিয়েছেন, সেটা অকল্পনীয় এবং অভাবনীয়!  প্রকাশনাও যে একটা শিল্পের মধ্যে পড়ে, সেটা মুখ্যমন্ত্রীর জন্য এই প্রথম অনুভব করতে পারছি।’ আবার মোহনবাগানের দেবাশিবাবুর কথায়, ‘ভারতের আর কোনও রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এ ভাবে ক্রীড়াকর্তাদের বিদেশ সফরে নিয়ে গিয়েছেন বলে আমার জানা নেই। আমি অত্যন্ত সম্মানিত। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী আমাদের ক্লাবে এসেই বলেছিলেন, ভারতের ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে। এই সফর তারই প্রথম পদক্ষেপ।’ মহামেডানের ইশতিয়াকের বক্তব্য, ‘এমন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী গোটা দেশে নেই। উনি যে আমাদের বিদেশ সফরে নিয়ে যাওয়ার উপযুক্ত মনে করেছেন এতেই আমরা আপ্লুত এবং গর্বিত। স্পেনে গিয়ে ফুটবলকর্তাদের সঙ্গে দেখা করে যুব ফুটবলের উন্নয়ন, কোচ এবং খেলোয়াড় আদানপ্রদান নিয়ে কথা বলব। মহমেডান এবং গোটা দেশের ফুটবলের উন্নতি নিয়েও কথা বলার ইচ্ছে রয়েছে।’

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আপাতত দুবাইয়ে। বুধবার ভোরে দুবাই থেকে তিনি রওনা দেবেন স্পেনের রাজধানী মাদ্রিদের পথে। বৃহস্পতিবার থেকে শুরু তাঁর ঠাসা কর্মসূচি। স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনা শহরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। স্পেন থেকে কলকাতায় ফেরার পথে দুবাইয়ে প্রবাসী ভারতীয় এবং শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। হবে লগ্নি-বৈঠকও। ঘটনাচক্রে, গত কলকাতা বইমেলার ‘থিম কান্ট্রি’ ছিল স্পেন। ফলে সেখানকার প্রকাশনা সংগঠনের সঙ্গে আগেই চেনাশোনা রয়েছে কলকাতা বইমেলার কর্তাদের। মাদ্রিদে তাঁদের সঙ্গে স্পেনের প্রকাশকদের বৈঠক রয়েছে। সেখানে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম, অনুবাদ স্বত্ব। দুই, স্পেনীয় অনুদান এবং তৃতীয় গ্রন্থস্বত্ব। বিদেশি বই বাংলায় ছাপতে গেলে ভারতীয় ভাষার গ্রন্থস্বত্ব প্রয়োজন হয়। সেই বিষয়টি নিয়ে আলোচনা এবং সমঝোতা হওয়া জরুরি। আপাতত সেই দিকেই তাকিয়ে আছেন তাঁরা। আবার শিল্পপতি সঞ্জয় বুধিয়া জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং উদ্যোগে বাংলায় শিল্পে বিনিয়োগের যে বাতাবরণ তৈরি হয়েছে, বাংলায় শিল্প স্থাপনের যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তা তুলে ধরাই এই সফরের লক্ষ্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এগিয়ে আসছে। ফলে এই সফরের জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতে পারত না। এই সফরের ইতিবাচক প্রভাব পড়বে আগামী বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।’

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হাত থেকে বার বার ঠাকুরের জিনিস পড়ে যাচ্ছে? শুভ নাকি অশুভের ইঙ্গিত?

নবরাত্রিতে ঘট স্থাপন করবেন? শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম জেনে নিন

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা