সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজে ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত কাজ ফেলে রাখায় সেচ, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের উপরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষের কাজ কখনও ফেলে রাখা যাবে না বলে বার বার বলছি। তাও আপনাদের দফতর সেই কাজ ফেলে রাখছে। মানুষের কাজ ফেলে রাখার পিছনে যারা জড়িত তাদের কোনও মতেই রেয়াত করা হবে না।’ মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ে চুপ করে থাকেন তিন দফতরের মন্ত্রী।

আরজি কর কাণ্ড নিয়ে এমনিতেই খানিকটা ব্যাকফুটে রয়েছে রাজ্য সরকার। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি-সিপিএম, কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল। তাদের দোসর হয়ে ময়দানে আবির্ভূত হয়েছে বিদেশি অর্থ সাহায্যে পরিচালিত নকশাল মনোভাবাপন্ন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মালিকরা। ‘রাত দখল’ কর্মসূচি থেকে শুরু করে নবান্ন অভিযানের নামে তাণ্ডবের পিছনে ওই শক্তির হাতও রয়েছে। বিভিন্ন দফতরের কাজকর্মে খানিকটা রুষ্ট সাধারন মানুষ। সেই ক্ষোভকেও উসকে দেওয়া চলছে।

সূত্রের খবর, এদিন বৈঠকে সেচ, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি-সহ এরকাধিক দফতরের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনস্বার্থ সম্বলিত কাজের জন্য প্রয়োজনীয় অর্থবরাদ্দ করা সত্বেও কেন কাজ ফেলে রাখা হয়েছে সেই কৈফিয়‍ৎ তলবও করেন তিনি। এদিনের বৈঠকে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টির জন্য ৬৭৩টি নতুন পদ তৈরি করার পাশাপাশি ধর্ষণে জড়িতদের শাস্তি দিতে নয়া বিল আনার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়।

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?