Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘শান্তির দীপ এসো ঘরে ঘরে’: বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন গান প্রকাশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বড়দিন। আর তার আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজ্যবাসীকে ক্রিসমাসের (Christmas) শুভেচ্ছা জানিয়ে নিজের কথা ও সুরে তৈরি নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই গানের মধ্যে দিয়েও শান্তি ও সম্প্রীতির কথা বলতে চেয়েছেন তিনি। গানটির প্রথম দু-লাইন হল- ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে/ তুমি প্রভু এসো হৃদয় জুড়ে’। গানটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এদিন সমাজমাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নতুন গান ভাইরাল হয়ে গিয়েছে।

প্রশাসনিক কাজে ব্যস্ততার মধ্যেও নিয়মিত সাহিত্যচর্চা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁর লেখা শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। একাধিক গ্রন্থ বেস্ট সেলারের তকমাও পেয়েছে। সাহিত্য চর্চার পাশাপাশি সমানতালে চালিয়ে যান সঙ্গীত চর্চা। দুর্গাপুজো থেকে শুরু করে বিশেষ উ‍ৎসব উপলক্ষে একাধিক গান লিখেছেন মুখ্যমন্ত্রী। বাংলার একাধিক নামী শিল্পীর কণ্ঠে সেই গান অন্য রূপ পেয়েছে। সমাজমাধ্যমে ঝড় তুলেছে।

এদিন সন্ধ্যায় বড়দিন উপলক্ষে গান রচনার কথা জানিয়ে সমাজমাধ্যমে এক পোস্ট করেন মমতা। ওই পোস্টে গানের প্রথম দুই লাইন তুলে ধরে তিনি লেখেন, ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে/ তুমি প্রভু এসো হৃদয় জুড়ে…”। সকলকে জানাই ‘Merry Christmas ‘। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে রাতেই ক্যানিং স্ট্রিটের পর্তুগিজ চার্চে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যদিও এবার ময়দানের সেন্ট পলস ক্যাথিড্রালে মধ্যরাতের বিশেষ অনুষ্ঠানে হাজির থাকছেন না তিনি।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ