চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি করের নিহত চিকিৎসককে সন্মান জানাতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজি কর হাসপাতালের তৈরি হতে চলা নতুন ভবনের একটি ফ্লোরের  নামকরণ করা হবে  নিহত চিকিৎসকের নামে। এমনটাই জানা গিয়েছে নবান্ন মারফত। ইতিমধ্যেই বেলগাছিয়া ট্রাম ডিপোর তিন একর জমি আরজি কর হাসপাতালের সম্প্রসারণের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  রাজ্য সরকার। ওই জমিতেই নয়া ভবন গড়ে তোলা হবে। 

অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব। আর সেই বৈঠকে উঠে এসেছে হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক ইস্যু। সূত্রের খবর এদিনের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন,  রাজ্যের প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কী খামতি রয়েছে তা সমীক্ষা করে চিহ্নিত করতে হবে। আর এই কাজটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালগুলির সুপার প্রিন্সিপ্যালদের উপরেই।

উল্লেখ্য, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।  তদন্তে সামনে আসে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  আর তা নিয়ে ছড়িয়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শনিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,  ‘এই হত্যা কাণ্ডের সঙ্গে  যুক্ত দোষীর ফাঁসির শাস্তি দাবি  জানান  উচিত। সেটাও আবার যেন ফাস্টট্র্যাক আদালতে যেন সম্পন্ন হয়।‘ বর্তমানে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা।  জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে। পথে নেমেছে চলছে বিক্ষোভ।

Published by:

Share Link:

More Releted News:

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ