‘পদত্যাগ করতেও রাজি, চাই তিলোত্তমা বিচার পাক’, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করের নিহত তরুণী চিকিৎসকের হত্যার বিচারের জন্য তিনি প্রয়োজনে পদত্যাগে রাজি বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘কেউ কেউ বিচার চান না। চান ক্ষমতার চেয়ার। ক্ষমতার প্রতি আমার কোনও লোভ নেই। পদত্যাগেও রাজি আছি। কিন্তু আমি চাই, তিলোত্তমা বিচার পান।’

এদিন জুনিয়র চিকি‍ৎসকদের সঙ্গে বৈঠকের জন্য অনেকটাই নমনীয় হয়েছিল রাজ্য সরকার। প্রথমে ১৫ জনকে বৈঠকে হাজির থাকার অনুমতি দেওয়া হলেও জুনিয়র চিকি‍ৎসকদের দাবি মেনে ৩২ জনকে নবান্ন সভাঘরে হাজির থাকার অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন। কিন্তু বৈঠক লাইভ স্ট্রিমিং করার দাবিতে অনড় থাকেন জুনিয়র চিকি‍ৎসকরা। তাতে রাজ্য সরকার রাজি না হওয়ায় বৈঠক না করেই নবান্ন থেকে বেরিয়ে যান। জুনিয়র চিকি‍ৎসকরা বৈঠক বয়কট করে ফিরে যাওয়ার পরেই নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। খানিকটা অভিমানাহত কণ্ঠে তিনি বলেন, ‘আমি তিন দিন ধরে বসে রয়েছি। যাঁদের বিরুদ্ধে ওঁদের এত অভিযোগ, সেই স্বাস্থ্য কর্তাদের এদিনের বৈঠকে আসতে বারণ করেছি। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, তিন দিনেও সমস্যার সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। রাজ্যের মানুষকে বলছি, আমাকে ক্ষমা করুন।’

এর পরেই জুনিয়র চিকি‍ৎসকদের অনমনীয় মনোভাবকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন। কিন্তু দু’তিন জন রাজি হননি। বাইরে থেকে নির্দেশ আসছিল। বলে দেওয়া হচ্ছিল, বৈঠকে যোগ দেবে না। বৈঠক বয়কট করে বেরিয়ে আসো। আসলে ওরা বিচার চায় না। চেয়ার চায়। আমার চেয়ারের প্রতি কোনও মোহ নেই। আমিও চাই তিলোত্তমা বিচার পাক। তিলোত্তমার বিচারের জন্য প্রয়োজনে পদত্যাগে রাজি আছি।’

মুখ্যমন্ত্রী জানান, ‘জুনিয়র চিকি‍ৎসকদের টানা ৩২ দিনের কর্মবিরতির ফলে বিনা চিকি‍ৎসায় রাজ্যে ২৭ জন প্রাণ হারিয়েছেন। চিকি‍ৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন সাত লক্ষের বেশি রোগী।’ জুনিয়র চিকি‍ৎসকদের কর্মবিরতি নিয়ে জট না কাটার রাজ্যের মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সেই সঙ্গে ফের একবার টানা ৩২ দিন ধরে ধর্মঘট চালিয়ে যাওয়া জুনিয়র চিকি‍ৎসকদের কাছে ফের কাজে ফেরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা