চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার

নিজস্ব প্রতিনিধি: মহাজাগতিক মায়া কাটিয়ে দীর্ঘ ৯ মাস বাদে সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এবার ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নভোশ্চারী সুনীতাকে ‘ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৯ মার্চ) বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভারতীয় বংশোদ্ভূত নভোচরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্র সরকারের কাছে তাকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি’। সেই সঙ্গে বিধানসভার তরফেও সুনীতাদের  শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা। তাদের প্রত্যেকের উপর দিয়ে শারীরিক দুর্যোগ গিয়েছে। রেসকিউ টিমকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা।’

গত বছরের ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল।কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে মহাকাশেই আটকে পড়েন দুজন। বেশ কয়েকবার সুনীতা ও বুচকে ফেরানোর চেষ্টা করেছিল মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে আট দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয় ৯ মাসে। অবশেষে যাবতীয় উ‍ৎকণ্ঠা-উদ্বেগের অবসান ঘটিয়ে বুধবার ভোরে নিরাপদেই মহাকাশ থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছিলেন সুনীতা উইলিয়ামস-সহ চার মহাকাশচারী। ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লরিডার উপকূলে  গাল্ফ অফ মেক্সিকোতে  প্যারাসুটের সাহায্যে স্প্ল্যাশডাউন করানো হয় মহাকাশচারীদের। ঠিক তার পরই একটি উদ্ধারকারী ভেসেলে তোলা হয় চার জনকে। পাড়ে ওঠার পর তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে নাসার জনসন স্পেস সেন্টারে। সেখানে ৪৫ দিনের জন্য রিহ্যাব প্রোগ্রাম চলবে সুনীতাদের। নিরাপদে সুনীতাদের পৃথিবীতে ফেরার মাহেন্দ্রক্ষণের জন্য রাত জেগেছিলেন বিশ্বের কোটি-কোটি মানুষ।

সুনীতাদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে এদিন সকালেই মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দীর্ঘদিন বাদে সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন, এতে আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত।’ তিনি আরও লেখেন, ‘আপনাদের সাহস, আপনাদের প্রত্যাবর্তন, সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য আমার শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ