নেতাজি মূর্তির উন্মোচনে অপমানজনকভাবে আমন্ত্রণ করেছে কেন্দ্র, সরব মমতা

দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের এক অধস্তন সচিবকে দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনে ঠিক মতো আমন্ত্রণ জানানো হয়নি বলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ইন্ডিয়া গেটে বৃহস্পতিবার নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের এক অধস্তন সচিবকে দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। যা অপমানজনক বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনই নেতাজি  ইন্ডোর স্টেডিয়ামে দলের সমাবেশে যোগ দেওয়ার আগে কলকাতায় নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতা কর্মীদের নিয়ে বিশেষ সমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বক্তব্য দেওয়ার সময় দিল্লির আমন্ত্রণ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লির অনুষ্ঠানে আমাদের ঠিক করে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। আন্ডার সেক্রেটারির নামে একটা চিঠি এসেছে। এটা তো অপমান। অন্তত একজন মন্ত্রীর নামে চিঠি দিতে পারত। আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে এলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।’ কেন্দ্রের তরফে পাঠানো সেই চিঠির জবাব ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের তরফে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, নেতাজির জন্মবার্ষিকীতে গত ২৩ জানুয়ারি তাঁর হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এরপর নেতাজির গ্রানাইটের মূর্তির উদ্বোধন করার কথা ছিল কথা ছিল ১৫ আগস্টের মধ্যে। যদিও সেই সময়ের মধ্যে মূর্তির উন্মোচন হয়নি। দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ রাকাহ হয়েছে। বৃহস্পতিবার সেই পথের উদ্বোধন করবেন মোদি। সেই সঙ্গে নেতাজি মূর্তির উন্মোচন করার কথা এদিন সন্ধ্যা ৭ টায়।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর