ইউক্রেনে আটক পড়ুয়াদের ফেরানো নিয়ে মোদি সরকারকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরেই চরম আতঙ্কের সঙ্গে কাটাচ্ছেন ইউক্রেনে অবস্থানরত ভারতীয় পড়ুয়ারা। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আটক পড়ুয়াদের উদ্ধারের কাজ শুরু হয়েছে বটে কিন্তু তার গতি অত্যন্ত শ্লথ। খারকিভে রুশ বোমা হামলায় নবীন শেখরগৌড়ার মৃত্যুর পরে ভোলদিমির জেলেনস্কির দেশে আটকে পড়া হাজার-হাজার ভারতীয় পড়ুয়ার অভিভাবকদের রাতের ঘুম উবে গিয়েছে। এবার ইউক্রেনে আটক ভারতীয় পড়ুয়াদের ফেরানো নিয়ে মোদি সরকারের গড়িমসি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে অখিলেশ যাদবের দলের প্রার্থীদের হয়ে প্রচারের জন্য বুধবার বিকালে বারাণসীর উদ্দেশে রওনা করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিন-চার মাস আগে যখন প্রধানমন্ত্রী সব জানতেন, তাহলে ইউক্রেন (Ukraine) থেকে পড়ুয়াদের আগেই ফিরিয়ে আনা হল না কেন? তখন যদি ফিরিয়ে আনা হতো তাহলে পড়ুয়াদের আর ইউক্রেনের বাঙ্কারে কাঁদতে হত না, সীমান্তে দাঁড়িয়ে ভয় পেতে হত না, খাবারের সন্ধানে লাইনে দাঁড়িয়ে মৃত্যু বরণ করতে হত না।’

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য চার মন্ত্রীকে ইতিমধ্যেই চার দেশে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওখানে গিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ভাষণ দিচ্ছেন। লেকচার দিচ্ছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না। বিজেপির মন্ত্রীরা দেখনদারি করছে।’  

যুদ্ধের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, ‘আমরা কোনও যুদ্ধ সমর্থন করি না, আমরা শান্তির পক্ষে। কোনও দেশের বিপক্ষে নই। যাঁরা আটকে রয়েছেন  তাঁদের জন্য সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছি। দেশের প্রয়োজনে, কাউকে বাঁচানোর প্রয়োজনে আমাকে যদি যুদ্ধে যেতে হয়, তাহলে আমি যুদ্ধে যেতেও রাজি।’

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে