ওষুধের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, পথে নামছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় ওষুধের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নিশানা করেই ক্ষান্ত হননি, মানুষের উপরে বাড়তি বোঝা চাপানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকেও রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার (২ এপ্রিল) নবান্নে এক সাংবাদিক বৈঠকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘গতকাল ১ এপ্রিল থেকে ৭৪৮টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। এই সব ওষুধ গরিব, সাধারণ মানুষ কেনেন। এদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করানোর। এগুলির দাম বাড়িয়ে দেওয়া হল। আমি স্তম্ভিত।’ এর পরেই ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৪ ও ৫ এপ্রিল প্রতি ব্লকে, ওয়ার্ডে ‘ওষুধের দাম বাড়াচ্ছ কেন?’ এই প্রশ্ন তুলে মিটিং-মিছিল হবে। সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে যখন সাধারণ  মানুষ নাজেহাল, ঠিক তখনই ৭৪৮টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্যারসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইঞ্জেকশনের ‘এমআরপি’-র উপরে ১.৭৪ শতাংশ হারে দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিআর)। ওই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। ওষুধ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন। ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিডিএ) তরফে বলা হয়েছে ‘সরকার যখন ওষুধের দাম বাড়ার সঙ্গে পাইকারি বা খুচরো ব্যবসায়ীদের হাত থাকে না। সাধারণ মানুষ সমস্যায় পড়ুন তা চান না ওষুধ ব্যবসায়ীরা। তাই সাধারণ মানুষ প্রতিবাদ জানালে তাতে সমর্থন থাকবে।’

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দুঃখিত ও চিন্তিত। স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছে। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।’ তিনি প্রশ্ন তোলেন, ‘মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।’

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের