রেল উচ্ছেদ করতে চাইলে দিতে হবে পুনর্বাসন, শাহকে বার্তা মমতার

রেল যদি কাউকে উচ্ছেদ করতে চায়, তাহলে পুনর্বাসন দিতেই হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল (Indian Rail) যদি কাউকে উচ্ছেদ (Eviction) করতে চায়, তাহলে পুনর্বাসন দিতেই হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার নবান্নে (Nabanna) পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এই দাবি জানান মুখ্যমন্ত্রী।

নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসেছিল শনিবার। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরাও। এদিনের সেই বৈঠকে রেলের জমি সমস্যার কথা উঠে আসে। রেলের বহু জমি জবরদখল হয়ে রয়েছে বলেই দাবি করেন রেল বোর্ডের সদস্য (ওয়ার্কস) ব্রিজেশ কুমার। তিনি জানান, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় রেলের বহু প্রকল্প চলছে। কিন্তু বেশ কয়েকটি জায়গায় জমি জবরদখল হয়ে আছে। তাই জমি জট কাটানোর অনুরোধ জানান তিনি। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবরদখলকারীদের রেলের জমি থেকে উচ্ছেদ করার কথা বলেন। এরপর পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্ভব নয় বলেই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে এদিনের বৈঠকে আলোচনা হয় সীমান্ত সমস্যা নিয়েও। সীমান্তে চোরাচালান বা অপরাধ রুখতে বিএসএফের পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে রাজ্যকেও। এদিন নবান্ন (Nabanna) সভাঘরে বৈঠকে অমিত শাহ বলেন, ‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও রয়েছে। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে। আগের সরকারের খামতি ছিল। আমরা তা অনেকটা পূরণ করেছি। আরও উন্নয়নের জন্য এগোচ্ছি।’ উল্লেখ্য পূর্বাঞ্চলীয় পরিষদের (Eastern Zonal Council) সদস্য বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Orissa), সিকিম (Sikkim) এবং বাংলা (West Bengal)।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা