নিয়োগ কমিটির অনুমতি ছাড়া নিয়োগ নয়, মন্ত্রীদের সতর্ক করলেন মমতা

নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে এবার মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষা দফতর-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে এবার মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বুধবার সব দফতরের মন্ত্রীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়ী হোক বা অস্থায়ী, সরকারি নিয়ম মেনে নিয়োগ কমিটির অনুমতি ছাড়া কোনও নিয়োগই করা যাবে না। প্রসঙ্গত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতির খবর সামনে এসেছে। তাই এদিন শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসুকে বিশেষ করে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যে কোনও নিয়োগের আগে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে।

আগামী বছরের প্রথমদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। তার আগে প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বজায় রাখতে মন্ত্রী ও পদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালচনা বৈঠকে বসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই বৈঠকেই বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগে দুর্নীতি করার জেরে যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন দাবি করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। নিয়োগ সংক্রান্ত বহু মামলায় কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, সরকারে থাকলে কাজে ভুল হবেই৷ কারণ নিচুতলার কেউ চুরি করে এসে তার দায় এসে পড়ে সরকারের উপরে৷ আর চোরকে ধরতে ধরতে সে পালিয়ে যায়৷

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর